ভোটের মাঠে সরকারি অ্যাম্বুলেন্স, চেয়ারম্যানকে জরিমানা 

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:০৩ পিএম

সংসদ সদস্য প্রার্থীর পক্ষে ভোটের কাজে সরকারি অ্যাম্বুলেন্স ব্যবহার করার অপরাধে লক্ষ্মীপুরে এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আর আচরণবিধি ভাঙার দায়ে এক আওয়ামী লীগ নেতাকেও ভ্রাম্যমাণ আদালতের জরিমানার মুখে পড়তে হয়েছে।

রোববার রাতে আলাদা দুটি ভ্রাম্যমাণ আদালত এই দুজনকে জরিমানা করে।

জেলা প্রশাসন থেকে রায়পুর উপজেলার তিন ইউনিয়নের সাধারণ মানুষের ব্যবহারের জন্য ‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্স দেয়া হয়েছে। আর এই অ্যাম্বুলেন্সে নেতাকর্মী নিয়ে রোববার সন্ধ্যায় দক্ষিণ চরবংশী ইউনিয়নের চেয়ারম্যান আবু জাফর মো. সালেহ মিন্টু ফরায়েজী নৌকার প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়নের সঙ্গে দেখা করতে যান।

নুরউদ্দিন চৌধুরী লক্ষ্মীপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

অভিযোগ পেয়ে রোববার রাতেই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরা খাতুনের ভ্রাম্যমাণ আদালত মিন্টু ফরায়েজীকে জরিমানা করেন।

লক্ষ্মীপুর-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশ বলেন, স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্স রোগীদের সেবার জন্য দেওয়া হয়েছে। কিন্তু ইউপি চেয়ারম্যান মিন্টু ফরায়েজী নির্বাচনী কাজে এটি ব্যবহার করেছেন।

‘ভোটের প্রচার শুরু না হলেও প্রার্থীর পক্ষে প্রচারণা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। এ ঘটনায় ওই ইউপি চেয়ারম্যানকে জরিমানা করা হয়েছে।’

চেয়ারম্যান মিন্টু ফরায়েজী বলেন, আমি একটু অসুস্থ। এরপরও দুইজন মেম্বারকে (ইউপি সদস্য) নিয়ে স্বপ্নযাত্রা অ্যাম্বুলেন্সে করে এমপি সাহেবের সঙ্গে দেখা করতে লক্ষ্মীপুর গিয়েছি। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডের কথা জানান।

এদিকে লক্ষ্মীপুর-২ আসনে দলীয় প্রার্থীর পক্ষে মতবিনিময় সভা করে আচরণবিধি লঙ্ঘন করায় রায়পুরের উত্তর চরআবাবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ সোহেলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আরবি 
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনের অতিরিক্ত বেড পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
নারায়ণগঞ্জে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর