আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শম্ভুকে শোকজ

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১০:৫৩ পিএম

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বরগুনা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুসহ ৯ আওয়ামী লীগ নেতাকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদেরকে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার সকাল ১০টায় বরগুনা-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান যুগ্ম জেলা ও দায়রা জজ আহমদ সাঈদ তাদের শোকজ করেন।

শম্ভুর বিরুদ্ধে রাস্তা বন্ধ করে নির্বাচনী শোভাযাত্রা করা, বর্ধিত সভার নামে নেতাকর্মীদের জড়ো করে ভোট চাওয়াসহ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। তার পক্ষে শোকজের চিঠি গ্রহণ করেন তার আইনজীবী মজিবুল হক কিসলু।

জেলা আওয়ামী লীগের সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনা-১ থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে।

শম্ভু ছাড়াও যাদের শোকজ করা হয়েছে তারা হলেন- আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান, তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজবি-উল-কবির জমাদ্দার, আমতলী উপজেলা চেয়ারম্যান এম.এ কাদের, আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম হাসান, তালতলী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক উপজেলা সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু।

তালতলীর কড়ইবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারেক মাঝি,বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সভাপতি আজিজুল হক স্বপন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লা।

আরবি 
বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে উপকূলে ফেরার পথে উত্তাল সাগরের প্রচণ্ড ঢেউয়ের কবলে বরগুনার তালতলী উপজেলার ‘এফবি জান্নাত-জুনায়েদ’ নামে একটি ট্রলার ডুবে গেছে।
বরগুনায় ভূমি নিরোধ আইনের মামলায় জামিন না পেয়ে আদালতে অশ্লীল মন্তব্য ও দায়িত্বরত পুলিশের ওপর হামলার ঘটনায় বশির মল্লিক নামে এক আসামিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
বরগুনার পাথরঘাটায় ৩৫০ কেজি বা প্রায় ৯ মণ হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি হরিণের মাথাসহ মো. ইব্রাহিম (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড।
বরগুনার তালতলী উপজেলার আন্দারমানিক নদীর তীরে জোয়ারের পানিতে ভেসে এসেছে বিশাল আকৃতির একটি মৃত তিমি।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে নতুন করে এক হাজার ৯৭৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর