স্বাভাবিক প্রসবে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের দৃষ্টান্ত স্থাপন

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০৬:২৬ পিএম

গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারি (স্বাভাবিক প্রসব) করে দৃষ্টান্ত স্থাপন করেছেন বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও মিডওয়াইফরা। এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় ঘণ্টায় সাতজন গর্ভবতী প্রসূতির নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। এ নিয়ে গেলো তিন মাসে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে ১৪৭টি নরমাল ডেলিভারি হয়েছে। 

বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরপর সাতজন প্রসূতির নরমাল ডেলিভারি করানো হয়। চিকিৎসক ও প্রশিক্ষিত মিডওয়াইফ নার্সদের সহায়তায় এসব নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। মা ও নবজাতকরা সবাই সুস্থ রয়েছেন। 

এদিকে কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর সাতটি নরমাল ডেলিভারির খবর ছড়িয়ে পড়ায় বৃহস্পতিবার সকালে এলাকার উৎসুক নারী-পুরুষ স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতকদের দেখতে যান। 

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত সেপ্টেম্বর মাসে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫, অক্টোবরে ৫৪ এবং নভেম্বর মাসের ৪৮ জনের নরমাল ডেলিভারি করা হয়েছে।

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মো. মফিদুল ইসলাম জানান, চিকিৎসক ও প্রশিক্ষিত মিডওয়াইফ নার্সদের সহায়তায় মাত্র ছয় ঘণ্টায় সাতজন গর্ভবতী মায়ের নরমাল ডেলিভারি করানো হয়েছে। ওই সাত নারী গর্ভধারণের প্রথম থেকেই তাদের চিকিৎসকদের পরামর্শ ও চিকিৎসা সেবা নিয়েছেন। প্রসব বেদনা শুরুর সাথে সাথে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। প্রশিক্ষিত নার্স ও মিডওয়াইফ নার্সরা দক্ষতার সাথে সাতজন গর্ভবতী মায়ের নরমাল ডেলিভারি করেছেন। এখন  মা ও নবজাতকরা সবাই সুস্থ রয়েছেন। 

তিনি আরও জানান, সন্তান প্রসবের পর প্রসূতি মায়েদের চারবার চেকআপ করানো হয়। প্রথম চেক এর ২৪ ঘণ্টা পর, দ্বিতীয় চেক আপ তিনদিন পর, তৃতীয় চেক আপ সাতদিন পর এবং চতুর্থ চেকআপ ৪২দিন পর। শুক্রবার প্রথম চেকআপ শেষে ওই প্রসূতি মায়েদেরকে ছেড়ে দেয়া হবে।

গর্ভবতী মায়েদের নানা পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা সিদ্ধান্ত নিয়ে থাকেন সিজারিয়ান না নরমাল ডেলিভারি করাতে হবে উল্লেখ তিনি বলেন, বর্তমান সময়ে গর্ভবর্তী মায়েরা নরমাল ডেলিভারি না করে সিজারিয়ানের দিকে বেশি ঝুঁকেন। অনেক সময় কতিপয় চিকিৎসক এবং কিছু বেসরকারি ক্লিনিক কর্তৃপক্ষ বিনা প্রয়োজনে ওই গর্ভবতী মায়েদের সিজারিয়ানে উৎসাহিত করেন। কতিপয় চিকিৎসকরা নিজেরা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য অনেক ক্ষেত্রে বিনা প্রয়োজনে সিজারিয়ানের পরামর্শ দিয়ে থাকেন। যা চিকিৎসা ক্ষেত্রে নীতি নৈতিকতা বিরোধী। 

ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ নার্স বেবী রানী মিস্ত্রি জানান, গর্ভবতী ওই সাত নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পর তারা নানা ভাবে তাদের পরীক্ষা-নিরীক্ষা করেন। এরপর কিছু কলাকৌশল এবং ব্যায়াম করানো হয়। প্রকৃত প্রসব বেদনা উঠার পর নরমাল ডেলিভারি করানো হয়েছে। ওই সাতজনের মধ্যে তিনি নিজে হাতে চারজন গর্ভবতী মায়ের নরমাল ডেলিভারি করেছেন। 

আরবিএস
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
আর্জেন্টিনা বনাম স্পেনের মহাকাব্যিক ফাইনালের প্রথমার্ধ শেষ হতে না হতেই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম রূপ নিল পৃথিবীর সবচেয়ে বড় কনসার্ট ভেন্যুতে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার আয়োজিত হলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর