অস্ত্রসহ টাঙ্গাইল-২ আসনের প্রার্থী ছোট মনিরের অনুসারী আটক

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১১:১১ পিএম

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগের প্রার্থী তানভীর হাসান ওরফে ছোট মনিরের অনুসারী মনির নামের একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে র‌্যাব-১৪। এসময় একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।

টাঙ্গাইল র‌্যাব-১৪ কোম্পানি কমান্ডার মেজর মন্জুর মেহেদী ইসলাম জানান, গোপন সংবাদের ভিক্তিতে বুধবার সন্ধ্যায় গোপালপুর উপজেলার পোস্ট অফিসের সামনে একটি মাইক্রোবাস তল্লাশি চালায় র‌্যাবের সদস্যরা। এসময় মাইক্রোবাসের ভিতর থেকে প্রচুর দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে আটক করা হয় মাইক্রোবাসের চালক মনিরকে (২৫)। তিনি গোপালপুরের সমেশপুর গ্রামের লোকমান হোসেনের ছেলে।

আটক মনির আওয়ামী লীগের প্রার্থী ছোট মনিরের অনুসারী বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সভা চলাকালে নৌকার প্রার্থী তানভীর হাসান ছোট মনিরের অনুসারীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ ওঠে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানাসহ নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে। অভিযুক্তদের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুর রহমান।

এর আগে, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তানভীর হাসান ছোট মনিরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় নির্বাচনী অনুসন্ধান কমিটি।

টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছোট মনিরকে বৃহস্পতিবার নির্বাচন অনুসন্ধান কমিটি টাঙ্গাইল কার্যালয়ে স্বশরীরে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

একাত্তর/কেএসএইচ
টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
নেত্রকোনায় একটি ধর্ষণ মামলার প্রধান আসামি ও পলাতক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তারের পর নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব-১৪। 
টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর