পরিত্যক্ত মন্দির থেকে প্রাচীন গো-মূর্তি উদ্ধার

আপডেট : ১১ জুলাই ২০২১, ০৪:৩৯ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মধ্য সুখাতি বামনটারী গ্রামের পরিত্যক্ত প্রাচীন মন্দির থেকে একটি পাথরের গো-মূর্তি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গো-মূর্তিটি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। 

রোববার (১১ জুলাই) সকালে কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স কক্ষে মতবিনিময় সভায় পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা জানান, গত ৯ জুলাই স্থানীয় কয়েকজন যুবক দেবোত্তর সম্পত্তিতে অবস্থিত ধ্বংসস্তূপ থেকে ইট-পাথর সড়াতে গিয়ে গো-মূর্তিটি পেয়ে তা নিজেদের মধ্যে রেখে দেয়। পরে পুলিশ এসে সেটি নিজেদের হেফাজতে নেয়। ২০ কেজি ওজনের গো-মূর্তিটি কষ্টি পাথরের বলে ধারণা করা হচ্ছে।

image

আরও পড়ুন: জাদু দেখানোর নামে হাত-পা বেধে দুই খুন

মূর্তিটি ১৩ইঞ্চি লম্বা ও সাড়ে ৫ইঞ্চি চওড়া। এটি কষ্টি পাথরের হলে এর মূল্য কয়েক কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। গো-মূর্তিটি পরবর্তীতে প্রত্নতাত্ত্বিক বিভাগের সাথে আলোচনা সাপেক্ষে বিধিমোতাবেক হস্তান্তর করা হবে বলে জানানো হয়।

জনশ্রুতি রয়েছে, কয়েকশ’ বছর পূর্বে গোসাইয়ের ভিটায় গোসাই রাজা নামে এক রাজা বসবাস করতেন। তারই নামে গ্রামের নামকরণ করা হয় গোসাইয়ের ভিটা। এটি ওই পুরাতন রাজবাড়ীর মন্দিরের মূর্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


একাত্তর/এসজে 
কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
একবার ফায়ার সার্ভিসের কর্মীরা টেনে নামানোর চেষ্টা করলেও এক মাসের ব্যবধানে আবারও সেই তেঁতুল গাছের মগডালে উঠে বসে রইলেন সাজেদা বেগম (৫০) নামের এক নারী। 
আজ পবিত্র ঈদুল আজহা। দেশজুড়ে যখন কোরবানির আনন্দ আর ঘরে ঘরে মাংসের সুঘ্রাণ, তখন কুড়িগ্রামের চরাঞ্চলে শুধুই নদীর ভেজা গন্ধ আর বৃষ্টির রিনঝিন শব্দ। এখানকার মানুষের ঈদ আনন্দ বলতে কিছু নেই। কেনা হয়নি...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর