চলন্ত ট্রেনে ধর্ষণ, তদন্ত কমিটি গঠন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০১:০৩ এএম

লালমনি এক্সপ্রেস ট্রেনে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে লালমনিরহাট রেল বিভাগ। এছাড়াও অভিযুক্ত রেলের অ্যাটেনডেন্স আক্কাস গাজীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।  

বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট বিভাগীয় যন্ত্র প্রকৌশলী (ক্যারেজ এন্ড ওয়াগন) তাসরুজ্জামান বাবু এসব তথ্য নিশ্চিত করেন। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

লালমনিরহাট ডিভিশনাল ট্রান্সপোর্টেশন অফিসার (ডিটিও) আব্দুল্লাহ আল মামুনকে আহবায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অপর তিন সদস্য হলেন, তাসরুজ্জামান বাবু, রেলওয়ে হাসপাতালের ডাক্তার মাহফুজুর রহমান ভূইয়া, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর কমান্ডেন্ট (আরএমডি) শফিকুর রহমান। কন্ট্রোল অর্ডারের মাধ্যমে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আব্দুস সালাম এ নির্দেশনা দিয়েছেন।

বুধবার সকালে ধর্ষণের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লালমনিরহাট রেলওয়ে থানার (জিআরপি) ওসি ফেরদৌস আলী।

ফেরদৌস আলী একাত্তরকে জানান, মঙ্গলবার রাতে ধর্ষণের শিকার ওই কিশোরী (১৩) জয়দেবপুরে স্টেশনে আসে ময়মনসিংহে যাওয়ার জন্য। কিন্তু তার ট্রেনের দেরি হয়। পরে রাত সোয়া ১২টার দিকে না বুঝেই ভুল করে সে লালমনি এক্সপ্রেসে উঠে পড়ে। রাত আড়াইটার দিকে অ্যাটেনডেন্ট আক্কাস গাজী কিশোরীর কাছে টিকেট চেকিংয়ের জন্য যান। টিকেট না পেয়ে তাকে একটি আসনে বসিয়ে দেন অ্যাটেনডেন্ট।

মামলার এজাহার থেকে জানা গেছে, পরে সকাল ৮টার দিকে ওই কিশোরীকে আসন থেকে তুলে একটি কেবিনে নিয়ে যান অ্যাটেনডেন্ট। ট্রেনটি লালমনিরহাটের তিস্তা স্টেশনে পৌঁছায় সকাল সাড়ে ১০টায়। তখন ওই কেবিন থেকে কান্না ও চিৎকারের শব্দ শুনে পুলিশ সদস্যরা এগিয়ে যান। তখন কিশোরীকে উদ্ধার এবং অ্যাটেনডেন্টকে পুলিশ আটক করে। 

গ্রেপ্তার আক্কাছ গাজী বরিশাল সদরের শায়েস্তাবাদ সড়কের বাসিন্দা এবং তিনি সেলুন বেয়ারা (ভারপ্রাপ্ত অ্যাটেনডেন্ট) হিসেবে লালমনি ক্যারেজ অ্যান্ড ওয়াগন ডিপোতে কর্মরত।

এ ঘটনায় এএসআই রুহুল আমিন বাদী হয়ে ৯ (১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে রেলওয়ে থানায় মামলা করেছেন।

ধর্ষণের শিকার কিশোরীর বাড়ি ময়মনসিংহের এক উপজেলায়। স্বাস্থ্য পরীক্ষার জন্য এরই মধ্যে তাকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি ফেরদৌস আলী বলেন, আক্কাস গাজীকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে লালমনিরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরবিএস
লালমনিরহাট দিনেদুপুরে এসকেভেটর নিয়ে এসে এক আইনজীবীর বাসাবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলায় ওই আইনজীবী ও তার স্ত্রীসহ অন্তত চারজন আহত হয়েছেন। ভুক্তভোগীর আইনজীবীর দাবি, তার সঙ্গে কারো...
ভারতের সঙ্গে প্রয়োজনীয় সমঝোতা হলেই চালু হবে মোগলহাট বন্দর। লালমনিরহাটের দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই স্থলবন্দরটি পুনরায় চালুর উদ্যোগের কথা জানিয়ে লালমনিরহাটবাসীকে এমন আশ্বাস দিয়েছেন দুর্যোগ...
লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের (৮০) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর