গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবি, গ্রেপ্তার যুবক

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৫:৩১ পিএম

বাগেরহাটের ফকিরহাটে এক কিশোরীর গোসলের ভিডিও ধারণ করে দুই লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে।

এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদি হয়ে শুক্রবার সকালে একজনের নামসহ দু'জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় পর্নগ্রাফি আইনে একটি মামলা করেন। 

গ্রেপ্তার আসামি অহিদ মোড়ল (২৮) উপজেলার হোগলডাঙ্গা গ্রামের নিজাম মোড়লের ছেলে। তিনি দিনমজুরের কাজ করেন।

পুলিশ জানায়, ১৩ জানুয়ারি রাত ১টার দিকে ওই কিশোরীর বাড়িতে কে বা কারা দরজার সামনে একটি প্যাকেট রেখে যান। কিশোরীর বাবা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে ওই প্যাকেটটি দেখতে পান। প্যাকেট খুলে তিনি দেখেন একটি চিরকুট ও একটি মেমোরি কার্ড রয়েছে। 

তিনি চিরকুটটি পড়েন। সেখানে লেখা ছিলো ‘মেমোরি কার্ডটি একজন মেয়েকে দেখবেন। এছাড়া ১৮ জানুয়ারি রাত ৮টার দিকে মান্দার এলাকার যে কোনো স্থানে একটি সাদা ব্যাগ থাকবে। ব্যাগের ভেতর একটা চিঠি থাকবে। ওই ব্যাগের মধ্যে দুই লাখ টাকা রেখে চিঠিটি নিয়ে চলে যাবেন। তা না হলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়া হবে।’

পরদিন ১৪ জানুয়ারি সকালে কিশোরীর বাবা মেমোরি কার্ডটি চালু করে দেখেন সেখানে তার মেয়ের গোসলের আপত্তিকর ছবি ও ভিডিও রয়েছে। 

তিনি চিঠির কথামতো ১৮ জানুয়ারি রাত ৮টার দিকে একটি ব্যাগে করে কাগজ দিয়ে টাকা বানিয়ে খামে ভরে ওই মান্দারতলা এলাকায় রেখে আসেন। এসময় তিনিসহ অন্যান্য লোকজন আশেপাশে পাহারা দিতে থাকেন। কিছু সময় পর একটি লোক ব্যাগটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয়রা লোকজন তাকে আটক করে। পরে আসামি অহিদ মোড়লকে থানা পুলিশের নিকট সোপর্দ করেন। 

গ্রেপ্তার অহিদ মোড়ল গোসলের ভিডিও কখন কীভাবে ধারণ করেছে তা ওই কিশোরী ও তার পরিবারের লোকজন জানেন না। ভিডিওটি গোপনে ধারণ করা হয়েছে বলে তারা জানান। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। শুক্রবার আসামিকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

আরবিএস
বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিং কর্মসূচির সেদ্ধ ডিম খাওয়ার পর ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী (রহ.) মাজারের দিঘীতে কুমিরের আক্রমণের শিকার হয়ে নিখোঁজ হওয়া আট বছর বয়সী শিশু ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর