শেরপুরে জমি নিয়ে বিরোধে ব্যাপক সংঘর্ষ, আহত ৩৩

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ০৯:৫৫ এএম

শেরপুরের নালিতাবাড়ীতে মাদরাসায় ওয়াকফ করা জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে ৩৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় আটজনকে আটক করেছে পুলিশ। 

শনিবার উপজেলার কলসপাড় ইউনিয়নের গোল্লারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, প্রায় ৪০ বছর আগে গোল্লারপাড় এলাকার তিনজন এক একর পাঁচ শতাংশ জমি ইবতেদায়ী মাদরাসায় ওয়াকফ করে দেন। পরে মাদরাসাটি বন্ধ হয়ে সেখানে একটি কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। 

এই জমি নিয়ে মাদ্রাসার সভাপতি উসমান গনি ও সাধারণ সম্পাদক হাফেজ আলীর মাঝে ধারাবাহিক দ্বন্দ্বের এক পর্যায়ে উসমান গনির নেতৃত্বে কয়েকশ লোক হাফেজ আলী ও তার স্বজনদের বাড়িতে হামলা চালায়। এতে উভয়পক্ষের ৩৩জন আহত হন। 

এসময় ভাঙচুর হয় কয়েকটি দোকান ঘর, বসতবাড়ি ও অটোরিকশা। সংঘর্ষে গুরুতর আহত চারজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে বল্লম, লাঠিসোঁটা ও কুড়াল উদ্ধার করেছে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

নালিতাবাড়ী সহকারী পুলিশ সুপার দিদারুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে আটজনকে আটক করে থানায় আনা হয়েছে। এ নিয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আরবিএস
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর