নওগাঁয় সিএনজি-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০৪:৪৭ পিএম

নওগাঁর রাণীনগরে সিএনজি-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে তুহিন হোসেন (২৬) নামের এক সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় সিএনজির আরেক যাত্রী রাজু (৩০) গুরুতর আহত হন।

মঙ্গলবার (১৩ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বান্দাইঘাড়া-নওগাঁ সড়কের ধনপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় রাণীনগর থানা পুলিশ সিএনজি ও ট্রাক্টরটি আটক করে থানা হেফাজতে নিয়েছে। জানা গেছে, নিহত তুহিন হোসেন নওগাঁ সদর উপজেলার দুবলহাটি গোয়ালিয়া গ্রামের ছায়ের আলীর ছেলে ও আহত রাজু একই গ্রামের নজরুল ইসলামের ছেলে। 

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, রাণীনগর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি বান্দায়ঘাড়া যাবার সময় বান্দাইঘাড়া-নওগাঁ সড়কের মিরাট ধনপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধান বোঝাই ট্রাক্টরের সাথে মূখোমূখি সংর্ঘষ হয়। এতে সিএনজির যাত্রী তুহিন ঘটনাস্থলেই মারা যান। অপর যাত্রী রাজু গুরুত্বর আহত হন।

আরও পড়ুন: ভাঙনের কারণে দৌলতদিয়া ঘাটে বন্ধ থাকবে লঞ্চ চলাচল

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিএনজি ও ট্রাক্টর থানা হেফাজতে নিয়েছে। তবে গাড়ির চালক পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/আরবিএস  

একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর