কুষ্টিয়ায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবী হত্যা

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০৪:৫৯ পিএম

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মীর মোশাররফ হোসেন সেতু থেকে মো. নাসির উদ্দিন বিশ্বাস (৪৯) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

মঙ্গলবার (১৩ জুলাই) রাত ১১টার সময় কুমারখালী থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। 

নিহত নাসির উদ্দিন বিশ্বাস কুমারখালী উপজেলার শিলাইদহের মৃত আবু ইয়াকুব বিশ্বাসের ছেলে।

নিহতের ভাই মো. বশির উদ্দিন বিশ্বাস জানান, তার ভাই নাসিরের শিলাইদহে এনএসবি নামে একটি ইটভাটা রয়েছে এবং চলতি জুলাই মাসে শিলাইদহ পারাপার ঘাট ও শিলাইদহ বালু মহাল ইজারা নিয়ে ব্যবসা শুরু করেন এবং আসছে শিলাইদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করার জন্য এলাকায় গণসংযোগ চালিয়ে আসছিলেন। 

আরও পড়ুন: ভাঙনের কারণে দৌলতদিয়া ঘাটে বন্ধ থাকবে লঞ্চ চলাচল

তিনি আরো জানান, আমার ভাই রাতে শিলাইদহ থেকে শহরের হাউজিং এলাকায় নিজ বাসার উদ্দেশ্যে রওয়ানা হন। রাতে নাসিরের ফোন থেকে এক পথচারী বাড়িতে জানায় নাসির এক্সিডেন্ট করেছে। আমরা সংবাদ পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান সে অনেক আগেই মারা গেছে। 

বশির উদ্দিন আরো দাবী করেন, তার ভাই নাসিরের এক্সিডেন্টের কোন আলামত নেই। শুধু মাথায় ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। এতেই বোঝা যাচ্ছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দাফন শেষে হত্যা মামলা করবেন বলেও জানান তিনি। 

নাসিরের ব্যবসায়ীক অংশীদার মো. আশরাফ হোসেন এই হত্যার সুষ্ঠু তদন্ত দাবী করেন। 

এবিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, ব্যবসায়ী নাসির উদ্দিন বিশ্বাস সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। পরিবারের দাবীর প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত করা হচ্ছে। তদন্ত রিপোর্ট আসলেই সঠিক ঘটনা বোঝা যাবে।


একাত্তর/আরএইচ

একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর