জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর পা কেটে বিচ্ছিন্ন করল প্রতিপক্ষ

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০৫:০৪ পিএম

ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে আব্দুর রাজ্জাক নামের এক ব্যবসায়ীর পা কেটে বিছিন্ন করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভালুকা উপজেলার নায়েবের বাজার সংলগ্ন কম্পোজিট মিলের পাশে এই ঘটনা ঘটে। 

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম জানান, মঙ্গলবার (১৩ জুলাই) সকালে মিল মালিক আব্দুর রাজ্জাক পাশের খালে পাইপ স্থাপন করেছিলেন। কম্পোজিট মিলের পানি নিষ্কাশনের জন্য পাইপ স্থাপন কাজে বাধা দেয় প্রতিবেশী জসিম উদ্দিন ও তার পরিবারের সদস্যরা। এ নিয়ে বাকবিতন্ডার সময় মিল কর্মচারীরা এগিয়ে আসলে জসিম উদ্দিন ও তার পরিবারের লোকজন মিল মালিক আব্দুর রাজ্জাকের উপর হামলা চালায়। 

image


জসীমউদ্দীনের দায়ের কোপে এ সময় আব্দুর রাজ্জাকের এক পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিন জনকে আটক করে। গুরুতর আহত আব্দুর রাজ্জাককে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় পাঠিয়ে দেন। 

আরও পড়ুন: নওগাঁয় সিএনজি-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া তিনজন হচ্ছে জসীমউদ্দীনের বোন শিরিন আক্তার, নিকটাত্মীয় রফিকুল ইসলাম ও রুহুল আমিন। পুলিশ হেফাজতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এই ঘটনায় মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।


একাত্তর/আরবিএস  

একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
দেশজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে ভয়াবহ হাম ও হামের উপসর্গের তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় নতুন করে চার শিশুর মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে দেশে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক রূপ ধারণ করেছে। একই সময়ে...
কমেছে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি, চাপে বাংলাদেশের রপ্তানি
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর