প্রতিবন্ধী শিশু অপহরণ করে লাখ টাকা দাবি, গ্রেপ্তার দুই

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২১ পিএম

নরসিংদীর রায়পুরা থেকে কাজী শাহিন (১৭) নামে অপহৃত এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে রায়পুরা থানায় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম।

গ্রেপ্তাররা হলেন- মরজাল ইউনিয়নের জিরাহী এলাকার আরিয়ান হাসান নিলয় ও একই ইউনিয়নের বটিয়ারা এলাকার আবির ওরফে আপন। এসময় তাদের কাছ থেকে একটি রশি ও মোবাইল ফোন জব্দ করে পুলিশ।

এর আগে বুধবার সন্ধ্যায় রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের বটিয়ারা এলাকা থেকে শাহিনকে অপহরণ করা হয়। শাহীন একই এলাকার কাজী আমির হোসেনের ছেলে। 

অপহরণের পর শাহিনকে ছাড়াতে তার বাবা কাজী আমির হোসেনের মুঠোফোনে শাহিনের হাত-পা বাঁধা ছবি পাঠিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা।

সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম বলেন, অপহরণকারীদের দাবিকৃত মুক্তিপণের এক লাখ টাকা দিতে ব্যর্থ হলে ছেলেকে হত্যার হুমকিও দেয় চক্রের সদস্যরা। পরে রায়পুরা থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান চালিয়ে মরজালের জিরাহী গ্রামের একটি ঝোপ থেকে হাত পা-বাঁধা অবস্থায় শাহীনকে উদ্ধার করে। ঘটনায় জড়িত অপহরণ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

আরবিএস
নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিআইডি পরিচয়ে এক যুবককে অপহরণের চেষ্টার সময় চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর