দুই ভাইয়ের বিরুদ্ধে মায়ের প্রেমিককে কুপিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৫ পিএম

ঝিনাইদহের শৈলকূপায় দুই ভাইয়ের বিরুদ্ধে মায়ের প্রেমিককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার কাকুড়িয়াডাঙ্গা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত কৃষক লাল্টু মোল্লা ওই গ্রামের আমিরুল ইসলামের ছেলে। অভিযুক্ত দুই ভাই মিরাজ ও মিম আজাদ একই গ্রামের ইতালি প্রবাসী রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার কাকুড়িয়াডাঙ্গা গ্রামের ইতালি প্রবাসী রহমানের স্ত্রীর সাথে লাল্টু মিয়ার প্রেমের সম্পর্ক চলে আসছিলো। এর জের ধরে রহমানের দুই ছেলে মিরাজ ও মিম আজাদ এ ঘটনার প্রতিবাদ জানিয়ে লাল্টু মিয়াকে তাদের মায়ের সাথে সম্পর্ক রাখতে নিষেধ করেন। এসময় তর্ক-বিতর্কের এক পর্যায়ে দুই ভাই মিলে অভিযুক্ত প্রেমিক লাল্টুকে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শৈলকূপা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। সেখানে দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম চৌধুরী জানান, ঘটনার পর হত্যাকাণ্ডে অভিযুক্ত দুই ভাই পালিয়ে গেছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

একাত্তর/জো
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
সব জটিলতা পেরিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র হাতে পেয়েছেন ঝিনাইদহের বহুল আলোচিত যুবক মিশন আচার্য। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর