কুমিল্লায় কভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত পাঁচ

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৫ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মালবাহী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।  

রোববার সকাল সা‌ড়ে ৯টার দিকে আমিরাবাদ-সাচার সড়কের ছোট ল‌ক্ষিপু‌রের মহানন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দাউদকান্দির সিএনজি চালক ইসমাইল হোসেন, মনির, পিযুজ মন্ডল, জাহানারা বেগম ও মো: শফি উল্লাহ। 

এ ঘটনায় দাউদকান্দির আঙ্গাউড়া গ্রামের বাসিন্দা সাদিয়া (২০) ও শরীফ (৫) আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দুজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

এ পুলিশ কর্মকর্তা জানান, সকাল সা‌ড়ে ৯টায় দি‌কে গৌ‌রিপুরগামী সিএনজিচালিত অটোরিকশার সা‌থে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের সংঘ‌র্ষে সিএন‌জি চালকসহ পাঁচজন নিহত হন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করছে।

এদিকে কাভার্ডভ্যান চালক ও তার সহকারী পালিয়ে গেলেও ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করে গৌরিপুর ফাঁড়িতে নিয়ে গেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এরইমধ্যে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরবিএস
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর