ব্যবসায়ীর দুই পা কেটে ফেলায় ঘটনায় গ্রেপ্তার ৪

আপডেট : ১৬ জুলাই ২০২১, ০৩:৪২ পিএম

ময়মনসিংহের ভালুকায় আর্টি কম্পোজিট লিমিটেড মিলের মালিক আব্দুর রাজ্জাককে কুপিয়ে দুই পা কেটে ফেলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী জসিম উদ্দিন পাঠান ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে ভালুকা ও গফরগাঁওয়ের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া জসিমের অপর তিন সহযোগীরা হচ্ছে রুহুল আমিন পাঠান, ইকবাল পাঠান ও মাসুম মোল্লা। 

এসময় তাদের কাছ থেকে পা কেটে ফেলার কাজে ব্যবহৃত দা উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব হেফাজতে এদের জিজ্ঞাসাবাদ চলছে উল্লেখ করে স্থানীয় কর্মকর্তার জানান, জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে বুধবার (১৪ জুলাই) সকালে জসিম পাঠান ও তার সহযোগীদের হামলার শিকার হন।

আরও পড়ুন: জমি নিয়ে বিরোধে ব্যবসায়ীর পা কেটে বিচ্ছিন্ন করল প্রতিপক্ষ

এর আগে মঙ্গলবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভালুকা উপজেলার নায়েবের বাজার সংলগ্ন কম্পোজিট মিলের পাশের খালে পাইপ স্থাপন করেছিলেন আব্দুর রাজ্জাক। কম্পোজিট মিলের পানি নিষ্কাশনের জন্য পাইপ স্থাপন কাজে বাধা দেয় প্রতিবেশী জসিম উদ্দিন ও তার পরিবারের সদস্যরা।
এ নিয়ে বাকবিতন্ডার সময় মিল কর্মচারীরা এগিয়ে আসলে জসিম উদ্দিন ও তার পরিবারের লোকজন মিল মালিক আব্দুর রাজ্জাকের উপর হামলা চালায়। জসীমউদ্দীনের দায়ের কোপে এ সময় আব্দুর রাজ্জাকের এক পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।  

একাত্তর/আরবিএস  
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৮৮ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
উইন্ডহুকের মাঠে চার-ছক্কার আগুন ঝরিয়ে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে গড়ে ফেললেন এক অবিশ্বাস্য রূপকথা! শুক্রবার স্বাগতিক নামিবিয়া,...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর