নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে পটুয়াখালীর মেয়র প্রার্থীকে শোকজ 

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১০:৩৩ এএম

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পটুয়াখালী পৌরসভার মেয়র প্রার্থী মহিউদ্দিন আহমেদের প্রার্থীতা কেন বাতিল হবেনা মর্মে কারণ দর্শানোর  নোটিশ দিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা। 

বুধবার কারণ দর্শানোর নোটিশ দেয় জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান। নোটিশ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে প্রার্থীতা বাতিলও হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নোটিশে মহিউদ্দিন আহমেদকে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে আপনাকে জানানো যাচ্ছে যে, পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা ২০১৫ এর বিধি ১১ (২) অনুযায়ী নির্বাচন-পূর্ব সময়ে কোন প্রকার মিছিল বা কোনরূপ শো-ডাউন করা যাইবে না।  এই নির্দেশনা থাকা সত্ত্বেও আপনার কর্মী-সমর্থকবৃন্দ গত ০৫ মার্চ, ২০২৪ইং তারিখ আনুমানিক বিকাল ৪:৩০ ঘটিকায় পটুয়াখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের সবুজবাগ এলাকায় আচরণ বিধি ১১ (২) লঙ্ঘন করে মিছিল ও শো-ডাউন করেছেন।  এমতাবস্থায় আপনার কর্মী সমর্থক কর্তৃক আচরণ বিধি লঙ্ঘন করায় কেন আপনার বিরুদ্ধে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রার্থীতা বাতিলের সুপারিশ করা হবে না তা পত্র প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হল।

এ ব্যাপারে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান বলেন, মেয়র প্রার্থী মহিউদ্দিন আহমেদের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের ভিডিও সহ অভিযোগ পেয়েছি। সে কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে নির্বাচন কমিশন সচিবালয়ে লিখিত দেয়া হবে। তখন কমিশন সিদ্ধান্ত নিবে। শোকজের জবাব সন্তোষজনক না হলে প্রার্থীতা বাতিল হতেও পারে।

এআর
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর