ইফতারে ভুলবশত ব্যাটারির পানি পান, চারজন হাসপাতালে

আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১২:১৪ এএম

ইফতারের সময় ভুলবশত ব্যাটারির পানি পান করে হাসপাতালে ভর্তি হয়েছেন কক্সবাজারের উখিয়ার রত্নপালং ইউনিয়নের চারজন। তার মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

বৃহস্পতিবার উপজেলার রত্নাপালং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মো. নাজমুল হোসেন। 

হাসপাতালে ভর্তি হয়েছেন- রত্নাপালং ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের গয়ালমারা এলাকার নাজির হোসেনের ছেলে নুরুল হাকিম (১৮), একই এলাকার মৃত আসা মিয়ার ছেলে নুরুল বশর (৩২), মৃত সোনা মিয়ার ছেলে আবদুল কাদের (৩৮) ও ইমাম শরীফের ছেলে ইসহাক আহমদ (৬২)। 

হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ মো. নাজমুল হোসেন বলেন, ইফতারের সময় গয়ালমারা বাজারের একটি টমটমের (ইজিবাইক) গ্যারেজে রাখা ব্যাটারির পানি পান করে বসেন দুইজন। সে পানি কি ব্যাটারির পানি কিনা যাচাই করতে আরও দুজন পান করেন। তখন চারজনই অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। বাকিরা তাদের দ্রুত উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখান থেকে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এখানে চিকিৎসা দেয়া হচ্ছে। 

তিনি আরও জানান, রাত ৮টার দিকে তাদের সদর হাসপাতালে আনা হয়। দুইজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে। মূলত ভুলবশত তারা ব্যাটারির পানি পান করেন বলে জানান আহতরা।

আরবিএস
আসছে ঈদুল আজহার টানা লম্বা ছুটিতে দেশের প্রধান পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের স্বাগত জানাতে পুরোপুরি প্রস্তুত। বর্ষার আবহে অপরূপ রূপ ধারণ করা সিলেটের জল-পাথরের রাজ্য, পাহাড়-মেঘের মিতালির রাঙামাটি এবং...
কক্সবাজার জেলা আদালত প্রাঙ্গণে অতর্কিত গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (২৪ মে) দুপুরে চারজন যুবক এসে এই হামলা চালায়। এ ঘটনায় সন্দেহভাজন চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।
সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় চারজন আসামিকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে এই মামলার অপর পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
কক্সবাজারের খুরুশকুলের গহীন বন থেকে নিখোঁজের তিনদিন পর হিন্দু সন্ন্যাসী নয়ন দাশের (নয়ন বিশ্বাস) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) খুরুশকুল পূর্ব হামজার ডেইল এলাকার গভীর পাহাড়ের ভেতর...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর