সয়াবিন ক্ষেত থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১০:০৯ এএম

বরিশালের হিজলা উপজেলায় সয়াবিন ক্ষেত থেকে আওয়ামী লীগ নেতা জামাল মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে এটিকে হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।

শনিবার সকালে জামাল মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর জানিয়েছেন।

নিহত জামাল উপজেলার ধুলখোলা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি। তিনি বরিশাল-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) পংকজ দেব নাথের অনুসারী বলে জানা গেছে। 

হিজলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দিপঙ্কর রায় বলেন, সংসদ সদস্য পংকজ দেব নাথের অনুসারী ছিলেন জামাল মাঝি। আজ ভোরে তাকে হত্যা করা হলে খবর পেয়ে ফোর্স নিয়ে সকাল দশটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ৭নম্বর ওয়ার্ড পালপাড়ায় নিজ বাড়ি থেকে দেড়শ' গজ দূরে সয়াবিন ক্ষেতে তার মরদেহ পড়ে ছিলো এবং গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকে এলাকায় রয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ কর্মকর্তা আরও বলেন, রাজনৈতিক বিরোধের জের ধরে মাস খানেক আগে জামাল মাঝির বসত ঘরে আগুন দেয়াসহ তার স্ত্রী, দুই পুত্র এবং কন্যাকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। এ ঘটনায় মামলা হয়েছে। গেলো দিন শুক্রবার শাম্মি আহম্মেদের এক সমর্থকের পিটিয়ে হাত ভেঙে হয়ে হয়েছে। এনিয়েও মামলা হয়েছে। সবমিলিয়ে গেলো এক মাসে চার থেকে পাঁচটি মামলা রয়েছে দুই পক্ষের বিরোধ নিয়ে। আজকের এই ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি। 

এদিকে মুঠোফোনে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, জামাল মাঝির স্ত্রী ও কন্যা অভিযোগ করেন, চেয়ারম্যান জামাল ঢালির নির্দেশে তার লোকজন আলম, রবি ঢালি, মিরাজ গোলদার, নিজাম, সালাউদ্দিন এই হত্যাকাণ্ড ঘটায়। 

এনিয়ে হিজলা থানার অফিসার ইন চার্জ জুবাইর আহমেদ বলেন, এটা রাজনৈতিক অশান্ত এলাকা। একাধিক খুনের ঘটনা ঘটেছে এবং মামলা রয়েছে। তবে এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তারা তৎপর আছেন। 

আরবিএস
পারিবারিক অশান্তি ও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই শিশুসন্তানকে হত্যার পরিকল্পনা করেন বাবা। সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার নাটকও সাজান তিনি।
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর