ভাঙ্গা থেকে যশোরের উদ্দেশে ছুটলো ট্রায়াল ট্রেন

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১২:৫৭ পিএম

ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত গতি পরীক্ষা শুরু করেছে স্পেশাল ট্রায়াল ট্রেন। 

শনিবার সকাল পৌনে ৯টায় ট্রেনটি ছেড়ে যায় ভাঙ্গা রেলওয়ে জংশন স্টেশন থেকে। এসময় ৬০ কিলোমিটার গতিতে ট্রেনটি ছুটে যায় যশোরের রূপদিয়ার উদ্দেশ্যে। ট্রেনটি আবার ভাঙা জংশন স্টেশনে ফিরে দুপুরে দ্বিতীয়বারের মতো যশোরের উদ্দেশে রওনা দেবে। আজ দুইবার ট্রেনের এই ট্রায়াল সম্পূর্ণ করবে বলে রেলওয়ে সূত্র থেকে জানা গেছে। 

এটিই প্রথম এই রুটে ট্রেনের গতির ট্রায়াল। এ সময় ট্রেনে কয়েকজন স্থানীয় ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা যাত্রী হিসেবে ছিলেন। ভাঙ্গা রেলস্টেশন সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৯ টার দিকে ভাঙ্গা থেকে ৮৪ কিলোমিটার দূরের যশোরের রূপদিয়া রেলস্টেশনের উদ্দেশ্য ট্রায়াল শুরু করে ট্রেনটি।  

ট্রেনটির চালক হিসেবে রয়েছেন মো. সাখাওয়াত হোসেন।  

এ বিষয়ে ভাঙ্গার রেলস্টেশন মাস্টার মো. জিল্লুর রহমান জানান, শনিবার সকালে মিনিটে উচ্চ গতিসম্পন্ন এই ট্রায়াল ট্রেনটি যশোরের রূপদিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ওই ট্রেনটি ১২০ কিলোমিটার গতিতে যশোর পৌঁছাতে সময় লাগবে মাত্র এক ঘণ্টা। আবার যশোর থেকে ভাঙ্গার উদ্দেশে ছেড়ে আসবে। এভাবে কয়েকবার ট্রায়াল ট্রেন চলাচল করবে।  

জানা যায়, এর আগে ভাঙ্গা থেকে ফরিদপুর-রাজবাড়ী হয়ে যশোর পৌঁছাতে সময় লাগতো যেখানে ৫ ঘণ্টা। সেখানে নতুন রেললাইন চালু হলে ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে মাত্র এক ঘণ্টা। আজ শনিবার ছাড়াও আগামীকাল রোববার সকাল থেকে উচ্চ ক্ষমতাসম্পন্ন আরেকটি ট্রায়াল ট্রেন যশোরের রূপদিয়ার উদ্দেশে ছেড়ে যাবে। যশোর থেকে আবার ভাঙ্গা আসবে। পরদিন ভাঙ্গা থেকে পুনরায় আবার যশোর যাবে।

ট্রায়াল ট্রেন যাত্রায় সবকিছু পর্যবেক্ষণ করছেন সেনাবাহিনী ও রেল প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। নতুন রেললাইন চালু হওয়ার সংবাদে রেল লাইনের আশপাশের মানুষের মধ্যে চলছে উৎসবের আমেজ।

 

এআর
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
দেশের সকল বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং দূরপাল্লার ট্রেনগুলোতে পর্যায়ক্রমে ফ্রি ওয়াইফাই সেবা চালু করার উদ্যোগ নিয়েছে সরকার।
খুব শিগগিরই সরাসরি পাবনা-ঢাকা রেলযোগাযোগ চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম শোভন। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর