শিগগিরই পাবনা-ঢাকা সরাসরি রেলযোগাযোগ চালু হবে: রেল সচিব

আপডেট : ০৩ অক্টোবর ২০২৫, ১১:০৬ পিএম

খুব শিগগিরই সরাসরি পাবনা-ঢাকা রেলযোগাযোগ চালু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম শোভন। 

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পাবনার ঢালার চরের খাস চরে একটি সমাবেশে তিনি এ ঘোষণা দেন। 

পাবনার বেড়া উপজেলার খয়েরেরচর, ঢালারচর ও কাজীরহাটে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম শোভন প্রকল্প স্থল সরেজমিন পরিদর্শন করেন। তাদের সঙ্গে ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় পাবনা আসনের সাবেক এমপি একেএম সেলিম রেজা হাবিব, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা জামায়াতের নায়েবে আমির প্রিন্সিপাল ইকবাল হোসাইন, জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুই সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা পাবনা-ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ চালু, জ্বালানি ব্যয় ও সময় হ্রাস, বিকল্প যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণ এবং স্থানীয় উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন যাচাই করতে কাজীরহাট ফেরিঘাট-খয়েরচরে রেল সংযোগ, সংশ্লিষ্ট সড়ক উদ্বোধন ও ঢালারচর-রাজবাড়ী রেল ব্রিজ প্রকল্পসহ বিভিন্ন প্রস্তাবিত প্রকল্প সরেজমিন পরিদর্শন করেন।

পরিদর্শনের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেল সচিব মো. ফাহিমুল ইসলাম শোভন বলেন, আমরা প্রকল্প স্থল সরেজমিন পরিদর্শন করে নতুন অভিজ্ঞতা অর্জন করেছি। মানুষের দাবি ও অভিজ্ঞতা সরকারের নীতি নির্ধারণী মহলে উপস্থাপন করা হবে। এখানে অনেক আশার আলো রয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহছানুল হক বলেন, এ ধরনের প্রকল্প জনগণের উন্নয়ন নিশ্চিত করবে ও দেশের যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে।- বাসস। 

আরবিএস
পাবনা সদর উপজেলার কুলোনিয়ায় দশ বছর বয়সী স্কুলশিক্ষার্থী কামরুন নাহার কলি হত্যার ঘটনায় মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পাবনায় নিখোঁজের সাত দিন পর ১০ বছরের এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর