চাঁদপুরে ১০৬ মণ ইলিশসহ অন্যান্য মাছ জব্দ

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০২:৪৯ পিএম

নিষেধাজ্ঞা অমান্য করে পরিবহন করতে গিয়ে চাঁদপুরের হাইমচর উপজেলার ইশানবালা এলাকায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৪ হাজার ২৫০ কেজি (১০৬.২৫ মণ) ইলিশ, ৩০০ কেজি জাটকা ও ৬০০ কেজি পোয়া মাছ জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা খন্দকার মুনিফ তকি এসব তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার দিবাগত রাতে কোস্টগার্ড স্টেশন চাঁদপুর ও মৎস্য বিভাগ যৌথ অভিযান পরিচালনা করে মেঘনা নদীর হাইমচর ইশানবালা থেকে ৪ হাজার ২৫০ কেজি ইলিশ, ৩০০ কেজি জাটকা ও ৬০০ কেজি পোয়া মাছ জব্দ করে। একই সময় জব্দ করা হয় মাছের সাথে থাকা ট্রলার।

তিনি আরও বলেন, ওই মাছের সাথে থাকা অসাধু ব্যাক্তিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পালিয়ে যায়। যে কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি। 

পরবর্তীতে জব্দ মাছগুলো চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলামের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। আর জব্দকৃত ট্রলার চাঁদপুর মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

এআর
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, বড় বড় সবগুলো ঘাটে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়। ঘাটে যে সব সমস্যা রয়েছে সেগুলোর কাজ চলছে।
চাঁদপুর সদরের বালিয়া ইউনিয়নে মাদকের টাকা না পেয়ে মা জান্নাত বেগমকে (৪৮) কাঠের টুকরো দিয়ে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে নিজ সন্তান মো. রাকিবের (২৪) বিরুদ্ধে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর