শান্ত বান্দরবান, থানচিতে খুলছে দোকানপাট, তবে...

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১০:৩৩ পিএম

নতুন করে আর হামলা না হওয়ায় খানিকটা শান্ত রয়েছে বান্দরবান। তবে থমথমে ভাব বিরাজ করছে। থানচি বাজারে শনিবার সকাল থেকে পুলিশের টহল দেখে অবশেষে দোকান খুলেছেন বেশিরভাগ ব্যবসায়ী। তবে আতঙ্ক এখনও কাটেনি সাধারণ মানুষের। যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে পুলিশ। 

তিন দিনে দুটি সন্ত্রাসী ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে থানচি এলাকায়। বাজারের ব্যবসায়ীরা ভয়ে কেউ মুখ খুলছেন না। এক পাহাড়ি ব্যবসায়ী বলেন, কুকি-চিন সন্ত্রাসীরা কী চায় আমরা বুঝতে পারছি না। জীবনে প্রথম ব্যবসা করতে গিয়ে চাঁদা দিতে হয়েছে। এভাবে চললে ব্যবসায় ধস নেমে আসবে।

এদিকে যৌথ বাহিনীর অভিযান হতে পারে এমন খবরে স্থানীয় বমপাড়ার বাসিন্দারা রয়েছেন আতঙ্কে। তাদের দাবি, সাধারণ বমদের যেন কুকি চিনের সদস্য ভেবে হয়রানি না করা হয়।  পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা থানচি থানার দেড় কিলোমিটারের মধ্যে আত্মগোপনে আছে।

তাদের অবস্থান শনাক্তে ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। যে কোনো সময় কেএনএফ আবারও আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে, আক্রমণ হলে তা প্রতিরোধে সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে পুলিশ। কুকি চিনের বিরুদ্ধে কঠোর হবার কথা জানিয়েছে সরকারও।

দুশ্চিন্তার মেঘ কিছুটা কেটেছে থানচির পাহাড়ে। মঙ্গল থেকে বৃহস্পতিবার-টানা তিনদিন রামু ও থানচির ব্যাংক ও থানা এলাকায় হামলার পর শুক্রবার আর নতুন ঘটনা ঘটেনি। ওয়াক চাক্কু ম্রোপাড়ায় স্থানীয়রা মেতেছেন নিজেদের উৎসবে। শান্ত থানচি বাজারও। সকাল থেকেই টহল চলছে পুলিশের। 

অবস্থান ছিল বিজিবিরও। এসব দেখে অনেকেই বেলা বাড়ার সাথে সাথে দোকান খোলেন। স্থানীয়রা জানান, বুধবার দুপুরে থানচিতে দুই ব্যাংকে হামলার পর আক্রমণকারীরা বমদের বসতি শাহজাহান পাড়ার পথ ধরে বেরিয়ে যায়। এই পরিস্থিতিতে যৌথ বাহিনী ও কুকি চিন উভয়পক্ষের হয়রানির আশঙ্কা আছে বমরা। 

শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থলে পৌঁছে সবার নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, বান্দরবানে তিনটি ব্যাংকে ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রী বলেন, শান্তিপ্রিয় মানুষগুলো এই এলাকায় থাকে। এখানে এ রকম কোনো ঘটনা হবে, আমরা চিন্তা করিনি। হঠাৎ করে কেন ঘটলো, তদন্ত করা হচ্ছে।

তবে ভেরিফায়েড নয়, এমন একটি ফেসবুক পাতায় কেএনএফ তাদের প্রতিক্রিয়ায় বলেছে, ‘অপারেশন করে কোনো লাভ হয়েছিল? ক্ষতিটাই বেশি হয়েছে।’ শুক্রবার দুপুর ১টার দিকে সামাজিক মাধ্যমে এই পোস্টটি দেন পাহাড়ের সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ক্যাপ্টেন ফ্লেমিং।

যদিও এই ফেসবুক পেজটি ভেরিফায়েড নয়, তবে কেএনএফের অনেক বক্তব্য ও বিবৃতি সেখানে নিয়মিত প্রকাশ করা হয়। তবে এই ফেসবুক পেজ এবং তাতে কেএনএফের বিবৃতি সম্পর্কে নিরপেক্ষ কোন পক্ষ থেকে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এনিয়ে আইনশৃঙ্খলা বাহিনীও কোন প্রতিক্রিয়া দেয়নি।

এআরএস
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর