ঈদের দিন পাহাড়ে ঘুরতে গিয়ে প্রাণ গেলো তিনজনের

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৮:৩০ পিএম

নেত্রকোণার কলমাকান্দায় পাহাড়ে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার লেংগুড়া ইউনিয়নের চিংন্নী বাজারে সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমতলা গ্রামের জয়নাল মিয়ার ছেলে হালিম হোসেন (১৮) ও তার ভগ্নিপতি মুজিবর রহমানের ছেলে নবী হোসেন (৩৫) এবং কবির হোসেনের ছেলে হৃদয় মিয়া (২৩)। তারা উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা। 

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক জানান, বৃহস্পতিবার দুপুরে সীমান্ত এলাকায় মোটরসাইকেল নিয়ে পাহাড়ে ঘুরতে যান তারা। পরে বিকেলে ফেরার পথে চিংন্নী বাজার এলাকার সীমান্ত সড়কে মোটরসাইকেলের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে তিনজনই সড়কের নিচে ছিটকে পড়ে যান।

এসময় স্থানীয়রা তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

আরবিএস
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নেত্রকোণার কলমাকান্দায় একটি বাজারে আগুনের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে অন্তত ছয়টি কাপড়ের দোকান। তবে আগুনের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর