মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১১

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৭:৩৬ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। 

বুধবার সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সেনের হাওলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় পাঁচ থেকে সাত বছর ধরে সেনের হাওলা গ্রামের বাঁধ ঘাট এলাকার বদ্ধ খালের জমিতে করা পুকুরে মাছ ধরা নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর একপক্ষে রয়েছেন হাফেজ আক্কাস, আর অন্য পক্ষে রাসেল মৃধা। তাদের এ বিরোধ নিয়ে একাধিকবার সালিশ বৈঠকও হয়।

তারা আরও জানান, সেই পুকুরে গত বছর মাছ চাষ করেছে বলে দাবি তুলে বুধবার সকালে মাছ ধরতে যান আক্কাসের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাছ ধরতে বাধা দেন রাসেল মৃধার লোকজন। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।  

আহতরা হলেন- সেনের হাওলা বাঁধ ঘাট এলাকার বাসিন্দা জাফর প্যাদা (৫০), হাফেজ আক্কাস (৩৫), রাকিব প্যাদা (২৮), রাশেদ প্যাদা (৩০), ইউনুস প্যাদা (৪৫), হনুফা বিবি (৫৫), খাদিজা বেগম (৩৫), সিয়াম (১৮), সোহাগ প্যাদা (২২), অনিক মৃধা (১৯), রনি (২০)। তাদের মধ্যে হাফেজ আক্কাস, হনুফা বিবি, রাকিব, ইউনুস ও জাফর গুরুতর আহত হয়েছেন।

জানা গেছে, আহতদের রাঙ্গাবালী ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দিয়ে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় আহতদের পক্ষ থেকে বাদী হয়ে মামলা দেয়ার জন্য বলেছি। ইতোমধ্যে এ ঘটনায় আমরা দুইজনকে আটক করেছি।

আরবিএস
মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর