মানিকগঞ্জে পরিবেশবান্ধব ইট তৈরির কারখানা চালু

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ১২:০৪ এএম

পরিবেশ বিনাশী লাল ইটের বদলে কংক্রিটের তৈরি ব্লক ইটের ব্যবহার বাড়াতে চায় সরকার। এই ইট উৎপাদনে ক্ষতিকর কোনো কার্বন নিঃসরণ হবে না। ফলে বায়ু দূষণ হবে না। এমন একটি স্বয়ংক্রিয় ব্লক ইট তৈরির কারখানা চালু হলো বৃহস্পতিবার। প্রচলিত লাল ইটের তুলনায় এটি দামেও সস্তা হবে, কমবে নির্মাণ ব্যয়। 

বালি, জিপসাম, সিমেন্ট, চুন, অ্যালুমিনিয়াম পেস্ট আর পানি দিয়ে তৈরি হচ্ছে কেকের মতো এই মিশ্রণ। যা থেকেই তৈরি হবে আধুনিক এয়ারটেড এরেটেড কংক্রিট বা এএসি ব্লক। 

যা বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হলেও বাংলাদেশে এর ব্যবহার একেবারেই কম। মানিকগঞ্জে দেশের দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে ম্যাক্স গ্রুপ এই কারখানা চালু করেছে। যেখানে প্রতিদিন এক হাজার কিউবিক মিটার ব্লক তৈরি হবে। বলা হচ্ছে, পরিবেশবান্ধব এবং ভূমিকম্প সহনশীল ব্লক ইট শব্দ, আগুন ও তাপ নিরোধক। 

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী আর এ এম ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলেন, কার্বন নিঃসরণ একেবারে শূন্যে নিয়ে আসার টার্গেট নিয়ে প্যারিসে একটা ঘোষণায় আমরা ৭০টা দেশ একসাথে সই করেছি। সুতরাং আমরা এটা চাই।    

এই ইট তৈরিতে যে পানি ব্যবহার করা হয় তাকেও একটি নিয়ন্ত্রিত মানে নিতে হয়। সে জন্য তৈরি করা হয়েছে পানি শোধনাগার। তবে ব্যবহার করা হচ্ছে ভূগর্ভ থেকে টেনে নেয়া পানি। 

যা দীর্ঘ মেয়াদে এই এলাকাকে ঝুঁকিতে ফেলতে পারে। যেটি স্বীকার করলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর। তবে বিকল্প উপায় খোঁজার চেষ্টাও চলছে বলেও জানান তিনি।

ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ আলমগীর বলেন, আমরা এমন পানি নেব না যেটা আগামী ২০ থেকে ৩০ বছরে এ এলাকায় সমস্যা করবে। এর মধ্যে আমরা চিন্তা করছি নদী থেকে পানি আনতে পারবো কিনা। 

এমন প্রতিষ্ঠান তৈরির উদ্যোগ দেশের জলবায়ুর মান ঠিক রাখতে ভূমিকা রাখলেও তা কোথায় নির্মাণ হচ্ছে সেটিও যাচাই করতে হবে। নয়তো তৈরি হতে পারে নতুন সংকট।

আরবিএস
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের আলাদা দুটি জেলায় মায়ের ওপর সন্তানের নিষ্ঠুরতার দুটি লোমহর্ষক ঘটনা ঘটেছে। মানিকগঞ্জের হরিরামপুরে মেয়ের বটির কোপে এক বৃদ্ধা মা খুন হয়েছেন। অন্যদিকে লক্ষ্মীপুর সদরে সম্পত্তির জন্য ওড়না পেঁচিয়ে...
মানিকগঞ্জের পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাবি ও দেড় বছর বয়সী ভাতিজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বাধা দিতে গিয়ে গুরুতর জখম হয়েছেন...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর