বাগেরহাটে তাপমাত্রার পারদ উঠলো ৪১ ডিগ্রিতে

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০৬:১৪ পিএম

টানা তিন দিন ধরে বাগেরহাট জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। একদিনের ব্যবধানে জেলার তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। 

মোংলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, শুক্রবার দুপুর তিনটায় জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। 

প্রচণ্ড তাপদাহের প্রভাব মানুষের পাশাপাশি পড়েছে প্রাণীকুলের উপরও। গরমে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপও বাড়তে থাকে। 

গরমে চরম ভোগান্তিতে পড়েছে জেলার শ্রমজীবী মানুষ। বাধ্য হয়ে গরম উপেক্ষা করে রোদের মধ্যেই কাজ করছে দিনমজুররা। 

প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে বের হচ্ছে না মানুষ। ফ্যান ও এসির কদর বেড়েছে। সেই সাথে তালপাতার পাখাও কিনছে মানুষ।

মোংলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ জানান, শুক্রবার বেলা ৩টায় তারা তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছেন। এই তাপমাত্রা বাগেরহাট জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে।

এর আগে বুধ ও বৃহস্পতিবার বাগেরহাটে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। কয়েকদিন ধরে বাগেরহাট জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী আরও কয়েকদিন বাগেরহাটের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে তিনি জানান।

আরবিএস
সুন্দরবনে দস্যু ‘সম্রাট বাহিনী’র হাতে জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রোববার (১১ অক্টোবর) দুপুরে সুন্দরবনের শিপসা নদীর আরবানিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের...
খুলনায় রোগী নামিয়ে খালি গাড়ি নিয়ে মোংলায় ফিরছিলেন চালক। মাঝপথে জিরো পয়েন্ট এলাকা থেকে গাড়িতে তুলে নিলেন এক ব্যবসায়ীর ছয়টি ছাগল। সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল চড়ানোর সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে ফেসবুকে...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির কাছের মাছের ঘেরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর