কুড়িগ্রামের রাজারহাটে ঘরে বসে এক টেলিস্কোপ বানিয়েছেন সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন সদ্য এসএসসি পরীক্ষা দেয়া শিক্ষার্থী ফারাবী। যন্ত্রটি তৈরিতে খরচ হয়েছে মাত্র ২০ হাজার টাকা। এর মাধ্যমে প্রায় তিন লাখ কিলোমিটার দূরের মহাকাশের ছবি দেখা যাচ্ছে।
মহাকাশের এই ছবি দেখতে প্রতিদিন ভিড় করছেন লোকজন।
এই টেলিস্কোপের কল্যাণে দূরের আকাশ চলে এসেছে কাছে। সূর্য কিংবা চাঁদ যেনো হাত বাড়ালেই ছোঁয়া যাচ্ছে ফারাবীর টেলিস্কোপে।
বাজারে এমন একটি টেলিস্কোপের মূল্য ৪০-৫০ হাজার টাকা, অথচ দেশীয় উপকরণ ব্যবহার করে মাত্র ২০ হাজার টাকা খরচ করে টেলিস্কোপটি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে কুড়িগ্রামের রাজারহাটের মেকুটারি গ্রামের এসএসসি পরীক্ষা দেয়া ফাহাদ আল ফারাবী।

ছোটবেলা থেকেই মহাকাশ সম্পর্কে কৌতুহলী ফারাবী ২০২১ সালে শুরু করে টেলিস্কোপ বানানোর কাজ। বড় ভাই ফাহমিদ আল জাবেরকে সাথে নিয়ে পিভিসি পাইপ, লেন্স, মাউন্টসহ, আরো বেশ কিছু সরঞ্জাম জোগাড় করে ঘরেই বানিয়ে ফেললেন যন্ত্রটি।
ফারাবীর বাবা-মা বললেন, সন্তানকে সৃষ্টিশীল যে কোনো কাজে উৎসাহ দেয়া উচিত। ফারাবীর টেলিস্কোপে চাঁদ, সূর্য স্পষ্টভাবে দেখতে পেয়ে খুশি সহপাঠি ও প্রতিবেশীরাও।
রাজারহাট উপজেলার শিক্ষা অফিসের একডেমিক সুপারভাইজার আয়শা সিদ্দিকা ফারাবীকে যেকোনো সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
টেলিস্কোপটির ওজন মাত্র ১২ কেজি। এর মাধ্যমে দেখা যাচ্ছে ৩ লাখ কিলোমিটার দূরের দৃশ্য।
প্রথম ধাপের উপজেলা ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২৬