গাজীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত দুই

আপডেট : ০৩ মে ২০২৪, ১২:৩২ পিএম

গাজীপুরের চন্দ্রার পল্লী বিদ্যুৎ এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মুরগিবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। আজ শুক্রবার ভোর ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  
 
নিহতরা হলেন মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার কুমুরিয়া গ্রামের পান্নু মিয়ার ছেলে শামীম (১৮)  ও কুড়িগ্রামের নাগেশ্বরী থানার গোলাদি পাড় গ্রামের মো. আব্দুল সামাদের ছেলে আবুল কাসেম (২১)। তাঁরা দুজনই পিকআপ ভ্যানে সহকারী হিসেবে কাজ করতেন। 

পুলিশের জানায়, শুক্রবার ভোরে কালিয়াকৈর থানার পল্লী বিদ্যুৎ এলাকার দেওয়ান সিএনজি পাম্পের সামনে টাঙ্গাইলগামী লেনে মুরগি বোঝাই পিকআপ ভ্যানটি একটি পার্কিং করা ট্রাকে ধাক্কা দেয়। এ সময় পিকআপে থাকা চালক ও দুজন সহকারী গুরুতর আহত হন। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহয়তায় আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সহকারী শামীম ও আবুল কাশেমকে মৃত ঘোষণা করেন। 

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, ঘটনাস্থল ট্রাক ও পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। মরদেহ আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে  আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এআর
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর