চট্টগ্রাম বন্দরে ভিড়লো তুরস্কের যুদ্ধজাহাজ

আপডেট : ০৭ মে ২০২৪, ০৪:৪৪ পিএম

ঢাকা-আঙ্কারা কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে তুর্কি নৌযুদ্ধ জাহাজ টিসিজি- কিনালিয়াদা তিনদিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে এসেছে।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে জাহাজটিকে স্বাগত জানায় বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত। 

এসময় বাংলাদেশ নৌবাহিনী সামরিক রীতিতে বাদ্য বাজিয়ে স্বাগত জানায় বন্ধু রাষ্ট্রের নৌযুদ্ধ জাহাজকে।

পরে জাহাজটি পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন ও বাংলাদেশ নৌবাহিনী কর্মকর্তারা। 

তুর্কি এ নৌযুদ্ধ জাহাজটি সাড়ে চার মাসের যাত্রায় ২০টি দেশের ২৪টি বন্দরে ভিড়েছে। সফররত দেশগুলোর নৌবাহিনী ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এ যাত্রা জাহাজটির। যার ধারাবাহিকতায় আগামী তিনদিন চট্টগ্রাম বন্দরে অবস্থান করবে জাহাজটি।

সফর শেষে আগামী ৯ মে চট্টগ্রাম বন্দর ত্যাগ করবে তুর্কি এ নৌযুদ্ধ জাহাজ। 

এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বেশি বন্ধুত্বপূর্ণ হবে ও দুই দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। 

আরবিএস
পাঁচদিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ ও  ‘থাই হু’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
বন্দরসীমা, বহির্নোঙরে জাহাজের নিরাপত্তা, অননুমোদিত নৌযান চলাচল এবং অবৈধভাবে মাছ ধরার জাল স্থাপনের ফলে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল ব্যাহত ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম সংলগ্ন নিলাম শেডে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর