ভোট দিয়ে ছেলের জয়ে আশাবাদী শাজাহান খান

আপডেট : ০৮ মে ২০২৪, ১১:৫২ এএম

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান ভোট দিয়ে তার ছেলে আসিবুর রহমান খানের জয়ের ব্যাপারে শতভাগ প্রত্যাশা জানান। ছেলের পক্ষে  ভোটের মাঠে প্রভাব বিস্তারে তার বিরুদ্ধে  যে অভিযোগ রয়েছে, তা ভিওিহীন বলেও দাবি করেন তিনি।

একই সাথে তিনি ভোট পরবর্তী সহিংসতার আশঙ্কাকে উড়িয়ে দিয়ে বলেন প্রতিপক্ষ যদি সহিংসতা করতে চায়, তবে মাদারীপুর সদর উপজেলাবাসী তা প্রতিহত করবে।

আসিবুর রহমান খান মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী। তার প্রতীক আনারস। তিনি ভোট দিয়েছেন সকাল সাড়ে আটটায় আছমত আলী খান পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে। জয়ের বিষয়ে শতভাগ প্রত্যাশী এই প্রার্থীর দাবী মাদারীপুর সদর উপজেলাবাসী মোটরসাইকেল প্রার্থী পাভেলুর রহমানকে বয়কট করেছে। 

একই কেন্দ্রে মোটরসাইকেল প্রার্থী পাভেলুর রহমানও ভোট দিবেন। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা প্রায় ৬ হাজার। নারী ও পুরুষদের জন্য সাতটি করে বুথ রয়েছে এখানে।

সকাল ১০টা পর্যন্ত এই কেন্দ্রে ৩.৮ শতাংশ ভোট পড়েছে। পুরুষ ভোটারদের সাতটি বুথে মোট ২ হাজার ৭৮০ ভোট পড়েছে ইতোমধ্যে। আর নারী ভোটারদের ২.৩ শতাংশ ভোট দিয়েছেন এ কেন্দ্রে। নারীদের সাতটি বুথে পড়েছে মোট ২ হাজার ৯৯০ ভোট।

এদিকে, মাদারীপুর সদর উপজেলার মোটরসাইকেল মার্কার প্রার্থী পাভেলুর রহমানের সহধর্মিণী কামরুন নাহার অভিযোগ করেছেন স্থানীয় সংসদ সদস্য তার ছেলের পক্ষে ভোটে প্রভাব বিস্তার করে আসছেন। গতকাল রাত পর্যন্ত তিনি এই কাজ করেছেন বলে দাবি কামরুন নাহারের। 

তার অভিযোগ, ভোটকেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের সংসদ সদস্য তার ছেলের পক্ষে ভোট দেয়ার জন্য চাপ সৃষ্টি করছেন এবং ভোট চাইছেন, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

এ অবস্থায় সুষ্ঠু ভোটের বিষয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, শেষ পর্যন্ত সারাদিন ভোট চললে আর সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে তার স্বামীর জয়ের বিষয়ে শতভাগ প্রত্যাশী তিনি।

 

একাত্তর/জো
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর