নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধে জলাবদ্ধতা, ক্ষুব্ধ এলাকাবাসী

আপডেট : ৩১ মে ২০২৪, ১২:২৩ পিএম

বৃষ্টির কারণে নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের ভেতরে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে চরম ভোগান্তিতে পড়েছে সেখানকার বাসিন্দারা। আর বছরের পর বছর আশ্বাসের বাণী শুনলেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন এলাকার চেয়ারম্যান। তবে স্থানীয় সংসদ সদস্য জানান, সমস্যা সমাধানের জন্য এলজিআরডির সহায়তা প্রয়োজন। 

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দু'দিনের বৃষ্টিতে নারায়ণগঞ্জের ডিএনডি বাঁধের ভেতরে তৈরি হয়েছে জলাবদ্ধতা। কোথাও হাঁটু পানি, কোথাও বুক পানি। সড়কেও চলে নৌকা। ফতুল্লার লালপুর, পৌষাপুকর পাড়, নন্দলাপুরসহ আশেপাশের এলাকার অবস্থা সবচেয়ে খারাপ।

শুধু বৃষ্টির পানি নয়, এর সাথে মিশেছে কলকারখানার বিষাক্ত কেমিকেলযুক্ত ময়লা পানি। দূষিত আর দুর্গন্ধযুক্ত এই পানিতে চলাফেরা করতে গিয়ে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। প্রতিবছর বর্ষায় এমন জলাবদ্ধতা হলেও এই দুর্ভোগ থেকে মুক্তি পাচ্ছে না এলাকাবাসী।

ডিএনডি বাঁধ কর্তৃপক্ষের সাথে আলোচনা করেও কোন সমাধান পাচ্ছেন না স্থানীয় এক জনপ্রতিনিধি। তাই প্রভাবশালীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।

নারায়ণগঞ্জের ফতুল্লা বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী বলেন, এলাকাবাসীর পক্ষ থেকে আমরা আর্থিক, মানসিক সব চেষ্টা করছি। আমরাও জনগণের পক্ষ থেকে এই এই জলাবদ্ধতা, এই দুর্ভোগ থেকে পরিত্রাণ চাই। 

এই জলাবদ্ধতার জন্য এলাকার মানুষকেও কিছুটা দায়ী করেন স্থানীয় সংসদ সদস্য। বলেন, নিচু এলাকায় উঁচু রাস্তার কারণে পানি সরতে পারছে না। অবশ্য জলাবদ্ধ সমস্যার স্থায়ী সমাধানে এলজিডিই'তে প্রকল্প জমা দেয়ার কথাও জানান তিনি।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, মসজিদের আজান দেয়ার জায়গা পর্যন্ত নেই, মন্দিরে জায়গা নেই। নর্দমার ময়লা পানি এবং বাথরুমের ময়লা পানি মসজিদ-মন্দিরে ঢুকছে। এই জন্য আমি দুঃখিত এবং লজ্জিত। সেনাবাহিনী এবং এলজিডি বিভাগ এসে দেখেছে। আমাকে বলা হয়েছে স্পেশাল প্রজেক্ট করে ঢাকায় অলরেডি পাঠানো হয়েছে। 

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা বাঁধের ভেতরে বসবাসকারীরা এক যুগ ধরে ভুগছেন এই জলাবদ্ধতা সমস্যায়। এই কারণে এখানকার নিচু এলাকা ছেড়ে গেছেন অনেক ভাড়াটিয়া।

আরবিএস
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর