বাদাম ক্ষেতে দুই রাসেলস ভাইপার, পিটিয়ে মারলো কৃষক

আপডেট : ২২ জুন ২০২৪, ০৯:২৫ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলায় বাদাম ক্ষেত থেকে দুটি রাসেলস ভাইপার পিটিয়ে মেরেছে কৃষকরা।

শনিবার সকাল এগারোটার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের শাহামীরপুর গ্রামে পদ্মার চরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী কৃষক নাদের বিশ্বাস বলেন, সকালে বাদাম তোলার জন্য চরে আসি আমরা। এসময় বাদাম গাছের মধ্যে রাসেলস ভাইপার সাপ দেখতে পাই। পরে সবাই মিলে পিটিয়ে দুটি সাপ মারি। এরপর থেকে বাদাম তুলতে ভয় হচ্ছে।

বাপ্পি বিশ্বাস নামের আরেক কৃষক বলেন, কিভাবে এতো কষ্টের ফসল ঘরে তুলবো সেই চিন্তাই করছি। অনেক টাকা খরচ করে ফসল ফলাই, হঠাৎ এতো বিষধর সাপ কোথা থেকে জমিতে আসলো জানি না।

বাপ্পি বিশ্বাস জানান, শুক্রবার পাশের গ্রাম চর-আফড়ার মধু বিশ্বাস নামের এক কৃষককে এই চরেই সাপ কামড়েছে। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসার পর ফরিদপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাংশা উপজেলার কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, রাসেলস ভাইপারের কারণে কৃষকদের ফসল ঘরে ওঠানো কষ্টকর হয়ে পরেছে। অনেকের মধ্যেই আতঙ্ক ছড়িয়েছে। কৃষকদের এখন দলবেঁধে কাজ করতে হবে। যাতে কারো সমস্যা হলে, অন্যরা সহায়তা করতে পারেন।

পাংশার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী জানান, উপজেলার নদী তীরবর্তী হাবাসপুর ও বাহাদুরপুর ইউনিয়নে সাপের উপদ্রব বেড়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে।

তিনি কাউকে সাপে কাটলে কবিরাজ বা ওঝার কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

একাত্তর/আরএ
একমাত্র কোলের সন্তানকে ঘাতক ট্রেনের হাত থেকে রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিলেন এক মর্মান্তিক ও সাহসী মা। রাজবাড়ীর পাংশায় ছাতা হাতে রেললাইনে বসে থাকা তিন বছরের নিষ্পাপ শিশুটিকে বাঁচাতে...
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
রাজবাড়ী শহরের কাপড় বাজারে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তার ওপর হামলা, কিল-ঘুষি ও লাথি মারার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর মধ্যরাতে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে...
রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর