নরসিংদীতে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ছয়

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১২:০৭ পিএম

নরসিংদীর বেলাবোতে বিটুমিন তেল উৎপাদনকারী একটি কারখানায় বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে নরসিংদীর বেলাবো উপজেলার দুলালকান্দি এলাকায় চায়না ইন্টারন্যাশনাল ট্রেড্রিং কো: লি:  কারখানাটিতে এ ঘটনা ঘটে।

কারখানার কর্মকর্তা সাজ্জাত হোসেন সৌরভ জানান, চায়না ইন্টারন্যাশনাল ট্রেড্রিং কো: লি: কারখাতাটিতে বিটুমিন তৈরি করা হয়। গতকাল কারখানার বয়লার থেকে এক জাতীয় পাউডার বের করা হয়। ধারণা করা হচ্ছে ওই পাউডার মূলত দাহ্য পদার্থ। কারখানাটিতে ভারী মেশিনারিজ সরানোর জন্য শুক্রবার বিকেলে একটি ক্রেন বসানো হচ্ছিল। ক্রেনটি বসানোর জন্য ওয়েলডিং মেশিন দিয়ে ঝালায় করা হয়। এসময় ওয়েলডিং মেশিনের একটি ফুলকি থেকে আগুন লেগে যায়। পরে তা বয়লারে লাগে। ঘটনার সময় কারখানার বয়লারের সামনে থাকা কর্মরত ছয় শ্রমিক আগুনে দগ্ধ হয়। 

পরে তাদের উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। ছয়জনের মধ্যে মাসুদ নামে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। তার দুই হাত পিঠ ও পেটের অংশ দগ্ধ হয়েছে। বাকিরা অনেকটাই ভালো আছেন। 

বেলাবো থানার ওসি আজিজুর রহমান জানিয়েছেন, নরসিংদীর বেলাবো উপজেলার দুলালকান্দি এলাকায় একটি কারখানা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই আহতদের ঢাকায় নেয়া হয়েছে। পরে রাতে আমরা বিষয়টি জানতে পেরেছি। 

আরবিএস
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
নরসিংদীতে বাড়িতে বাড়িতে ঢুকে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তবে এই হত্যার কারণ এখনও জানা যায়নি।
নরসিংদীতে স্ত্রীর ওপর অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশু সন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন আল আমিন (২৫) নামের এক ব্যক্তি। এতে বাবা ও শিশু সন্তান দুইজনই মারাত্মকভাবে আহত হয়েছেন।...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর