বন্যার পানি বাড়ছে, খাবার ও বিশুদ্ধ পানির সংকট

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৬:১৪ পিএম

ভারী বৃষ্টি আর ঢলে উত্তরাঞ্চলে বন্যার পানি বাড়ছেই। জামালপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় সবগুলো নদ-নদীর পানি বেড়েছে।

এতে খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন পানিবন্দি মানুষেরা। এসব এলাকায় দেখা দিয়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া ও চর্মরোগ।

গাইবান্ধায় গেল ২৪ ঘণ্টায় আবারও বাড়ছে নদ-নদীর পানি। বন্যার পানি না নামায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

দীর্ঘদিন পানিতে থাকায় জ্বর,সর্দি,কাশি,পেটের অসুখ ও হাতে পায়ে ঘা দেখা দিয়েছে এসব এলাকার মানুষের। জামালপুরে ৩৫টি ইউনিয়নে পানিবন্দি হয়ে আছেন লক্ষাধিক মানুষ।

দুর্গত এলাকায় খাবার, বিশুদ্ধ পানি ও গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে আমতলী, উলিয়া, মেলান্দহ, মাহমুদপুরের সড়ক যোগাযোগ।

কুড়িগ্রামে টানা ১১ দিন ধরে বন্যার পানিতে তলিয়ে আছে চর ও নিম্নাঞ্চলের সবগুলো এলাকা। বুধবার দুপুরের পর থেকে আবারও নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে।

আরবি
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর