এক ঘণ্টার চেয়ারম্যান!

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১১:৪৪ পিএম

দেশের ইতিহাসে সম্ভবত এবারই প্রথম এমন ঘটনা ঘটলো। চেয়ারম্যান পদে জয়ী হয়ে শপথ নিয়ে এলাকায় ফেরার আগেই হলেন অপসারণ। রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদের বিজয়ী চেয়ারম্যান বিএনপি নেতা মোকাররম হোসেন সুজন শপথ গ্রহণের একঘণ্টা পরেই অপসারিত হয়েছেন। 

সোমবার সারাদেশের ৪৯৩ উপজেলা পরিষদ চেয়ারম্যান অপসারণের সরকারি প্রজ্ঞাপনে রংপুরের গংগাচড়া উপজেলার নামও রয়েছে। মোকাররম হোসেন সুজন চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করে উপজেলা পরিষদ পৌঁছুতে না পৌঁছুতে সরকারিভাবে এই ঘোষণা চলে আসে। 

সকাল ১১টায় রংপুর বিভাগীয় কমিশনারের কনফারেন্স রুমে গঙ্গাচড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেন মোকাররম হোসেন। শপথ গ্রহণ করে এলাকায় ফেরার আগেই  জানতে পারেন স্থানীয় সরকার বিভাগ কর্তৃক সারাদেশে ৪৯৩টি উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে।

রংপুরের গঙ্গাচড়া উপজেলা পরিষদ এ বছরের ২৯ মে তৃতীয় ধাপের নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৮৩৩ ভোটের ব্যবধানে বিএনপির বহিষ্কৃত নেতা মোকাররম হোসেন সুজন উপজেলা চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন। 

পরে পরাজিত প্রার্থী আওয়ামী লীগ নেতা রুহুল আমিন নির্বাচনী ট্রাইবুনালে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ব্যালট পূর্ণ গণনার মামলা করেন। তখন মোকাররম হোসেন সুজনের চেয়ারম্যান পদে শপথ গ্রহণের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছিলো নির্বাচনি ট্রাইব্যুনাল যুগ্ম জেলা ও দায়রা জজ-১ আদালত। 

পরবর্তীতে বিষয়টি নিয়ে হাইকোর্টে যান সুজন। হাইকোর্ট তার শপথ গ্রহণের পক্ষে রায় প্রদান করেন। কিন্তু বিধিবাম, সকাল ১০টায় শপথ নেয়ার পর দুপুরে জানতে পারেন রোববার জারি করা প্রজ্ঞাপনে সারাদেশের ৪৯৩ উপজেলা চেয়ারম্যানের সঙ্গে তিনিও অপসারিত হয়েছেন।

এআর
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রংপুর।
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে হত্যার রহস্য উন্মোচন করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পুলিশ বলছে, বাড়ির ছাদে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর