টানা বৃষ্টিতে জামালপুর ও পীরগঞ্জে তলিয়ে গেছে ফসল, দিশেহারা কৃষক

আপডেট : ০১ মে ২০২৬, ০৩:১৫ পিএম

টানা তিনদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে জামালপুরের দিঘলবাইদ বিলের দুই হাজার বিঘা জমির কাঁচা পাকা ধান। বিল থেকে পানি প্রবাহের পথ কানাউলা খাল ভরাট আর দখলের কারণে এই বিপর্যয় বলছেন কৃষকরা। অন্যদিকে, রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের ধারাকোল বিলে কয়েকশ একর ধান তলিয়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। 

শুক্রবার (১ মে) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, জামালপুর সদরের রানাগাছা ইউনিয়নের শিমলনগর দিঘলবাইদ বিলের কাঁচা পাকা বোরো ধান এখন ডুবে আছে পানিতে। নানা সংকট কাটিয়ে যে ধান ঘরে তোলার কথা সেই ফসল পানিতে ডুবতে দেখে দিশেহারা কৃষক। 

টানা বৃষ্টিতে বিলের দুই হাজার বিঘা জমির ধান তলিয়ে গেছে। 

কৃষকদের অভিযোগ, কানাউলা খাল ভরাট আর দখল হয়ে যাওয়ায় পানি সরতে পারছেন না। তাই পানিতেই নষ্ট হচ্ছে সোনার ফসল। 

তারা বলছেন, জ্বালানি তেলের অভাবে পানি সংকটে ফসল নিয়ে বিপাকে ছিলেন। আর এখন বৃষ্টির পানি জমে সেই ফসল নষ্ট হচ্ছে।

কৃষকদের লোকসানের কথা ভেবে বিলের ৮০ শতাংশ ধান দ্রুত কেটে নেয়ার পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা, এমনটাই জানান জামালপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা এমদাদুল হক। 

এদিকে রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের ধারাকোল বিলে পানিতে তলিয়ে গেছে কৃষকের ধান। টানা কয়েক দিনের বৃষ্টিতে কয়েকশ একর ধান তলিয়ে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। 

তারা জানান, অনেকেই ধান কাটার প্রস্তুতি নিচ্ছিলেন, কেউ কিছু কেটেও নিয়েছেন। কিন্তু বৃষ্টির পানিতে পাকা ধান এখন পানির নিচে। 

ধারাকোল, আলমপুর খয়েরউল্লাহ ও খেরুয়া আলমপুর গ্রামের প্রায় ১২০০ কৃষকের জমি এখন পানির নিচে। 

আরবিএস
জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
রংপুর নগরীর দক্ষিণ গুপ্তপাড়া এলাকায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৩) এক সফল অভিযানে বিপুল ওজনের একটি প্রাচীন বিষ্ণুমূর্তি এবং চারটি মূল্যবান কালো পাথরের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। এ সময়...
জামায়াতে ইসলামী বেহেশতের কথা বলে ভোট নিলেও মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন ও ধর্মীয় শিক্ষকদের কল্যাণে কিছু করেনি দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।...
১১ দলীয় ঐক্য বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর