দুস্থদের ঢেউটিন আর টাকা দিয়ে আবার ফেরত!

আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০৮:১৪ পিএম

সিরাজগঞ্জের কামারখন্দে দুস্থদের নামে বরাদ্দ ঢেউটিন আর নগদ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে উপজেলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে। 

সুবিধা বঞ্চিতরা বলছেন, দুস্থদের নামে মাস্টাররোল উপকারভোগীদের সই নেয়া হলেও কিছুই মেলেনি। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ভাইস চেয়ারম্যান।  

কামারখন্দ উপজেলার চর টেংরাইল গ্রামের ভ্যান চালক রফিকুল ইসলাম। যার নামে দুস্থদের জন্য দেয়া সাহায্য থেকে তিন বান্ডিল টিন আর নয় হাজার টাকার বরাদ্দ আসে। 

কিন্তু মাষ্টাররোলে সই করে নেওয়ার পরেই বাড়ি ফেরার পথে আবারো সেগুলো ফেরিয়ে দিতে হয় উপজেলা ভাইস চেয়ারম্যানকে। 

অভিযোগ উঠেছে, ভাইস চেয়ারম্যানের নির্দেশে তার অনুসারীদের বাড়িতে গুদামে রাখা হচ্ছে এসব টিন। 

সরেজমিনে সেগুলো দেখার পর অনুসারীরা বলছেন, ভাইস চেয়ারম্যানের নির্দেশে গ্রামের স্কুল আর হাট নির্মাণের জন্য এগুলো সরিয়ে রাখা হয়েছে।

উপজেলার ভাইস চেয়ারম্যান মো: সেলিম রেজা নিজেও সরকারি সাহায্য হাতিয়ে নেয়ার অভিযোগ অস্বীকার করেছেন। 

আর, এই বিষয়ে কোন কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা। তবে উপজেলা ত্রাণ কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা নেয়া হবে।

দুস্থ্যদের জন্য ত্রাণ ও দূর্যোগ অধিদপ্তর থেকে ৫৫ বান্ডিল টিন ও ১ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়।


একাত্তর/আরবিএস  

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ব্যাংক খাতের মতো দেশের বীমা খাতেও বিগত সরকারের আমলে চলেছে বিরামহীন লুটপাট ও হরিলুট! যার মাশুল দিতে গিয়ে মেয়াদ শেষেও বীমার টাকা না পেয়ে চরম ভোগান্তিতে দিন কাটাচ্ছেন দেশের লাখ লাখ সাধারণ গ্রাহক। এবার...
লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যালয়ে মোবাইল ফোন আনার ওপর নিষেধাজ্ঞা জারি করার পর তা অমান্য করায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মোবাইল ফোন প্রকাশ্যে হাতুড়ি দিয়ে ভেঙেছেন এক শিক্ষক।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তুরাগ ও বুড়িগঙ্গার বুকজুড়ে বসেছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচের জমকালো আসর। নদীর জলে তালে তালে বৈঠা পড়ার ছলাৎ ছলাৎ শব্দ, আর...
রাজধানী জুড়ে হঠাৎ করেই শুরু হয়েছে মরদেহ উদ্ধারের এক বীভৎস মিছিল! রহস্যজনক মৃত্যু, অর্ধগলিত দেহ আর খণ্ডিত লাশ উদ্ধারের একের পর এক খবরে তিলোত্তমা ঢাকা এখন আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। গত এক মাসের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর