বরিশালে একদিনে ৩২ জনের মৃত্যু, আক্রান্ত ৮৫৮

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১০:০৮ এএম

বরিশাল বিভাগের ছয় জেলায় গেলো ২৪ ঘন্টায় করোনায় মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনা শনাক্ত হয়ে ১৫ জন ও করোনা উপসর্গ নিয়ে আরও ১৭ জন মারা গেছেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালের আগের ২৪ ঘণ্টায় এ বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৫৮ জন। 

এদিন বরিশাল জেলায় সর্বোচ্চ ৩৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এছাড়া পটুয়াখালীতে ১৮২ এবং ভোলায় ১৭৬ জন করোনা আক্রান্ত হয়েছেন।

বরিশালের সিভিল সার্জন জানিয়েছেন, জেলায় ৩৩৫ জন পজেটিভের মধ্যে বরিশাল নগরীতে ১৫৬ জন, এরপরই মুলাদী উপজেলায় আক্রান্ত হয়েছে ৩৩ জন এবং তৃতীয় সর্বোচ্চ বাবুগঞ্জ উপজেলায় ২৮ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দেওয়া তথ্য অনুযায়ী, করোনায় মৃত্যুর মধ্যে বরিশাল জেলায় চারজন, বরগুনাতে চারজন, ভোলায় তিনজন, ঝালকাঠীতে তিনজন এবং পিরোজপুরের একজন রয়েছেন। 

অপরদিকে জেলার শেরেবাংলা হাসপাতালের পরিচালক জানিয়েছেন, তার হাসপাতালে করোনায় দুইজন এবং উপসর্গে ১৭ জনের মৃত্যু হয়েছে। এই হাসপাতালে নতুন ২৯ জন নিয়ে মোট ৩৪৩ জন রোগী করোনার চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে অবজারভেশন কক্ষে ২২৩ জন এবং করেনা ওয়ার্ডে রয়েছেন ১২০ জন।

আরও পড়ুন: রামেক করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

জেলা শেরেবাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৮৯ টেস্টে ৯১ জনের করোনা পজেটিভ এসেছে। শনাক্তের হার ৪৮ দশমিক ১৪ শতাংশ। 


একাত্তর/আরবিএস   

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর