রামেক করোনা ইউনিটে আরও ১৭ জনের মৃত্যু

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ০৯:৩০ এএম

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে বুধবার (৪ আগস্ট) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে মারা যাওয়া ১৭ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ছয়জন। আর আটজন করোনা উপসর্গ নিয়ে ও তিনজন নেগেটিভ হবার পর শারিরীক জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

হাসপাতাল সূত্রে জাগা গেছে, করোনা ইউনিটে মারা যাওয়া ১৭ জনের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের চারজন, পবানার তিনজন এবং নওগাঁর ও কুষ্টিয়ার একজন করে। মৃতদের মধ্যে নয়জন পুরুষ ও আটজন নারী ছিলেন।

আরও পড়ুন: আবারও টাইগারদের জয়

রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি মাসের প্রথম পাঁচদিনে (১ আগস্ট থেকে ৫ আগস্ট) মোট ৮৩ জনের মৃত্যু হলো। 

এর আগে জুলাই মাসে হাসপাতালের করোনা ইউনিটে মোট ৫৩১ জনের মৃত্যু হয়েছে। আর গত জুনে মারা গেছেন ৩৬৯ জন।


একাত্তর/আরবিএস  

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর