ময়মনসিংহে একদিনে ২১ মৃত্যু

আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১১:০২ এএম

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গেলো ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ছয়জন ও উপসর্গ নিয়ে ১৫ জন মারা গেছেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) ময়মনসিংহ মেডিক্যালের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান জানান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

ডা. মহিউদ্দিন খান জানান, করোনায় মৃতদের মধ্যে ময়মনসিংহের তিনজন, টাঙ্গাইল, জামালপুর ও কিশোরগঞ্জের একজন করে রয়েছেন। এদের মধ্যে চারজন পুরুষ ও দুই জন নারী। বয়স ৪০ থেকে ৭০ বছর।

অন্যদিকে করোনা উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে ময়মনসিংহের ১১ জন, জামালপুরের দুইজন, টাঙ্গাইল ও নেত্রকোনার একজন করে রয়েছেন।

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিক্যালে নতুন করে ভর্তি হয়েছেন ৮৬ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৫৮০ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ জেলায় এক হাজার ৫৬৩টি নমুনা পরীক্ষায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩১৬ জন। সংক্রমণের হার ২০ দশমিক ২১ শতাংশ।

আরও পড়ুন: বরিশালে একদিনে ৩২ জনের মৃত্যু, আক্রান্ত ৮৫৮

ময়মনসিংহ জেলায় এ পর্যন্ত ১৬ হাজার ৭০১ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১১ হাজার ৯৪৬ জন।


একাত্তর/আরবিএস  

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর