দুই কোটি টাকার মোবাইল রেখে পালালো চোরাকারবারিরা

আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১১:২৬ পিএম

ভারতীয় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসা দুই কোটির বেশি টাকার মোবাইল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কারা, কেন এসব মোবাইল ফেলে গেছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ভারত থেকে অবৈধভাবে আসা এসব মোবাইল বিজিবির ভয়েই ফেলে গেছে চোরাকারবারিরা।

বৃহস্পতিবার বুড়িচং উপজেলার খঞ্জনি মাঠ এলাকা থেকে এসব মোবাইল উদ্ধার করা হয়। সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন ৬০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার।

তিনি জানান, ভোরে বিজিবি কুমিল্লার বুড়িচং উপজেলার খঞ্জনি মাঠে অভিযান চালায়। এ সময় অবৈধ মোবাইল ফোন ভর্তি কার্টনগুলো জব্দ করে বিজিবি। ধারণা করা হচ্ছে, চোরাকারবারিরা ভারত থেকে বাংলাদেশে আনার পর বিজিবি আসার খবরে সেগুলো রেখেই পালিয়ে যায়।

বিজিবি ঘটনাস্থল থেকে ৫৭০ পিস ভারতীয় বিভিন্ন উন্নতমানের ব্র্যান্ড ও মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে। মোবাইল ফোনের আনুমানিক বাজারমূল্য দুই কোটি ষোলো লাখ আটাশ হাজার টাকা।

আরবিএস
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়।
প্রায় সাত কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ, একটি প্রাইভেট কার, মোবাইল ফোন ও নগদ টাকাসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর