জমিসংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের বোমা হামলা, আহত তিন

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ১০:৫৭ পিএম

মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধ এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের বোমা হামলার তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সন্যাসীরচর ইউনিয়নের মালেরহাট বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তার এবং জমি নিয়ে বিরোধের জের ধরে গত রোববার সকালে সন্যাসীরচর ইউনিয়নের মালেরকান্দি এলাকার হাজী মতিউর রহমান মাল মার্কেটের মতিউর মালকে কুপিয়ে আহত করেন প্রতিপক্ষ আনোয়ার মাল ও তার লোকজন। এসময় আহত হয় ১০ জন। এ ঘটনার পর ওই এলাকার বাজারে মতিউর মালের লোকজনের যাতায়াত বন্ধ হয়ে যায়। মঙ্গলবার বিকেলে মতিউর মালের কয়েকজন লোক বাজারে এলে আকস্মিক তাদের ওপর বোমা নিক্ষেপ করে প্রতিপক্ষের লোকজন। 

বোমার আঘাতে ওই এলাকার বাদশা মালের ছেলে মো. আল আমিন (১৮), সিকান্দার মালের ছেলে সুলায়মান মাল (১৮) এবং বাচ্চু মাল (৫০) আহত হন। পরে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

এদিকে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। 

আহত সুলায়মান মাল বলেন, আমরা গত রোববার থেকে বাজারে যেতে পারি না ওদের ভয়ে। আজ বিকেলে বাজারে গেলে আনোয়ার মালের লোকজন ধাওয়া করে। এসময় সুমন মাল বোমা নিক্ষেপ করে আমাদের ওপর। আমার পায়ে বোমা লেগেছে, আরেকজনের পিঠে এবং অন্যজনের চোখের পাশে আঘাত লেগেছে।

শিবচর থানার ওসি মো. মোকতার হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আরবিএস
মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানা,...
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের মোবারকদী এলাকায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে পুলিশ।
মাদারীপুরে স্কুল ফিডিং প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের জন্য খাবার সরবরাহে অনিয়মের অভিযোগে সরবরাহকারী প্রতিষ্ঠান সমতা ট্রেডার্সের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রামবাংলার ঐতিহ্য, সংস্কৃতি আর ক্রীড়া চর্চার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় মাদারীপুরের ছিলারচর।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর