সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ দুই জলদস্যু আটক

আপডেট : ১২ নভেম্বর ২০২৪, ০৮:১৭ পিএম

সুন্দরবন থেকে দুইটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড গুলিসহ আসাবুর বাহিনী প্রধান আসাবুর সানাসহ দুই জলদস্যুকে আটক করেছে কোস্ট গার্ড। 

মঙ্গলবার দুপুরে সুন্দরবনের ঠাকুরবাড়ী ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার মো. শামসুল আরেফীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সুন্দরবন সংলগ্ন খুলনার দাকোপ উপজেলার ঠাকুরবাড়ী ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা থেকে দুর্ধর্ষ জলদস্যু আসাবুর বাহিনীর প্রধান আসাবুর সানা (৪২) ও তার সহযোগী মো. আলমগীর মীরকে (২৮) আটক করা হয়। 

তিনি আরও বলেন, এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুইটি একনালা বন্দুক ও চার রাউন্ড গুলি। 

আসাবুর দীর্ঘদিন ধরে সুন্দরবনের জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন। 

উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ আটকদেরকে খুলনার দাকোপ থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে জানিয়ে এ কর্মকর্তা জানান, আটক জলদস্যুরা খুলনা জেলার দাকোপ উপজেলার সুতারখালী গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে দাকোপ থানায় একটি অস্ত্র মামলা ও দুইটি ডাকাতির মামলা রয়েছে। 

আরবিএস
সুন্দরবনে হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকা পড়ে আহত হওয়া সেই বাঘিনী দীর্ঘ চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হয়ে আবারও তার প্রাকৃতিক আবাসে ফিরে গেছে। 
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
পূর্ব সুন্দরবন থেকে অপহৃত হওয়ার তিন দিন পর মুক্তিপণ দিয়ে ফিরে এসেছেন পাঁচ জেলে। বুধবার (১৭ জুন) সকালে বনদস্যুদের কবল থেকে তারা ছাড়া পান। তবে মুক্তি পেয়ে ফিরে আসা জেলেদের মধ্যে একজন দস্যুদের মারধরে...
সুন্দরবনের জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় একদল দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীটির কার্যক্রম অব্যাহত রয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর