কুয়াকাটায় পাবলিক টয়লেট থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৬:৪৮ পিএম

পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটায় পাবলিক টয়লেটের দরজা ভেঙে নুর হোসেন নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার দুপুর দেড়টার দিকে কুয়াকাটা ডিসি পার্ক সংলগ্ন পাবলিক টয়লেট (মহিলা টয়লেট) থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত নুর হোসেন খুলনা জেলার লবণচোড়া থানার মৃত শাজাহানের ছেলে। তিনি রাস উৎসব উপলক্ষে কুয়াকাটায় এসেছিলেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, স্থানীয়রা পাবলিক টয়লেটে এসে দরজাটি ভেতর থেকে আটকানো দেখতে পায়। অনেকক্ষণ দরজা না খোলায় আজ দুপুরে তারা টয়লেটের ইজারাদারকে জানান। 

তিনি আরও বলেন, এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দরজা ভেঙে নুর হোসেনকে টয়লেটে পড়ে থাকতে দেখা যায়। তবে এ পর্যটক কবে টয়লেটে এসে মারা গেছেন সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নুর হোসেন টয়লেটে এসে স্ট্রোক করে মারা যেতে পারেন। 

নিহতের মরদেহ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরবিএস
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর