মাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাদ কারাগারে

আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ০৯:২৪ পিএম

বগুড়ার দুপচাঁচিয়ায় চাঞ্চল্যকর মা উম্মে সালমা হত্যার অভিযোগে র‍্যাবের হাতে গ্রেপ্তার ছেলে সাদ ইবনে আজিজারকে তিনদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।

শনিবার বিকেলে দুপচাঁচিয়া থানা পুলিশ সাদকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়৷ পরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায়  তাকে জেল হাজতে পাঠানো হয়। 

এদিকে উম্মে সালমা হত্যা মামলায় গ্রেপ্তারের ঘটনা নতুন মোড় নিয়েছে। ছেলে নয় বাসার ভাড়াটিয়ার হাতে খুন হন উম্মে সালমা। এ ঘটনায় অভিযুক্ত মাবিয়া আক্তার ও তার দুই সহযোগীকে গ্রেপ্তারের পর রহস্য উন্মোচন করে পুলিশ। 

বুধবার সাদকে আদালতে আনা হলে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড পায় পুলিশ। এতেই মেলে চাঞ্চল্য তথ্য। রিমান্ডে মাকে হত্যার দায় অস্বীকার করে সাদ। পরে সালমার ব্যবহৃত মুঠোফোন ও বাড়ির ইন্টারনেট রাউটার মামলার আলামত হিসেবে খুঁজতে গিয়ে খোলে হত্যার রহস্যে জট। 

পুলিশ জানতে পারে, বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারের অনৈতিক কাজে বাধা দেওয়ায় হত্যার স্বীকার হয় সালমা। অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তার দুই সহযোগী মোসলেম ও সুমন চন্দ্র দাসকে ৷ আসামিদের কাছ থেকে আলামত হিসেবে উদ্ধার করা হয় মুঠোফোন, রাউটার ও বাড়ির চাবি।

বগুড়া আদালতের পুলিশ পরিদর্শক মোসাদ্দেক হোসেন  জানান, রিমান্ড শেষে সাদকে আদালতে আনা হলে বিচারক কারাগারে পাঠানো আদেশ দেন। সাদের পক্ষে কেউ জামিন শুনানি করেনি৷  

আরবিএস
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর