নানার বাড়ি বেড়াতে এসে প্রাণ গেলো যমজ বোনের

আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম

শেরপুরের শ্রীবরদীতে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে যমজ দুই বোনের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা শেরপুর সদরের কৃষ্ণপুর এলাকায় রাকিবুল ইসলাম রকির মেয়ে রেজুওয়ানা ও রেজবানা। তাদের দু'জনেরই বয়স দেড় বছর।

নিহতের পরিবারের বরাতে পুলিশ জানায়, কয়েকদিন আগে রেজওয়ানা ও রেজবানা বাবা-মার সাথে শ্রীবরদী উপজেলার ঢনঢনিয়া গ্রামে নানা আব্দুর রহমান মুন্সীর বাড়িতে বেড়াতে যায়। বুধবার সকালে খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে পড়ে যায় তারা। পরে অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরবিএস
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর