গাজীপুরে বাড়ছে কর্মহীন শ্রমিকের সংখ্যা

আপডেট : ১০ আগস্ট ২০২১, ০৯:৪২ পিএম

করোনায় কর্মহীন মানুষের ভিড় বাড়ছে গাজীপুরে। তিন হাজার কারখানার মধ্যে দুই শতাধিক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় এসব বেকার শ্রমিক ঘুরে বেড়াচ্ছেন পুরো শিল্প এলাকায়। 

বড় তৈরি পোশাক কারখানার কর্মকর্তারা বলছেন, বর্তমানে বিনিয়োগ চ্যালেঞ্জিং হলেও সাধ্যমত নিয়োগ দিয়ে যাচ্ছেন তারা। 

ঢাকা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের মতে, করোনা মহামারিতে প্রায় ২২ লাখ মানুষ কর্মহীন হয়েছে।

গাজীপুর মহানগরের লক্ষীপুরা এলাকার গার্মেন্টসগুলোর সামনে প্রতিদিনই দেখা যাচ্ছে ভিড়। আগে যেখানে চাকরি করতেন সেই কারখানা বন্ধ হয়ে যাওয়ায় তারা চাকরির খোঁজে ছুটছেন নগরের গোটা শিল্প এলাকায়।

আরও পড়ুন: হোমনায় আটক ৪ নারী ছিনতাইকারী

পরিবার ফেলে গ্রাম থেকে চলে আসা কর্মীদের সংখ্যাও বেড়েছে এখানে। এদের বেশিরভাগ পোশাক কারখানায় কাজের আশায় ছুটে এসেছেন। 

বর্তমান সময়ে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ অত্যন্ত চ্যালেঞ্জিং জানিয়ে মালিকপক্ষ বলছেন, সব কিছু গতিশীল রাখতে সাধ্যমত নিয়োগ দেওয়া হচ্ছে।

গাজীপুরে তিন হাজার মতো কারখানার রয়েছে। যার মধ্যে করোনার সময়ে বন্ধ হয়েছে দুই শতাধিক কারখানা।



 একাত্তর/আরবিএস  

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর