ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সোচ্চার হবার আহ্বান হাসনাতের

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১১:২০ পিএম

ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের মিডিয়াকে সোচ্চার হবার আহ্বান জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসান আব্দুল্লাহ বলেছেন, ভারতীয় গণমাধ্যমগুলো যেভাবে বিদ্বেষ ছড়ানোর জন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমকে সচেতন ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, আমাদের দেশে যে কোনো হিন্দু মুসলমান বিদ্বেষ নেই, ধর্মীয় সম্প্রীতি রয়েছে তা বেশি বেশি গণমাধ্যমে তুলে ধরতে হবে।  

শনিবার বিকেলে কু‌মিল্লার লাকসাম পাইলট হাইস্কুল মাঠে এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেল৷ 

আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে জিএম কাদেরের বক্তব্য প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, জুলাই গণ-আন্দোলনের শহিদদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত এবং এই গুম খুন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার প্রশ্ন প্রাসঙ্গিক নয়। 

তিনি আরও বলেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের যে আলাপ জাতীয় পার্টি দিচ্ছে এটি একটি ফ্যাসিবাদের আরেকটি দোসর। জাতীয় পার্টির উপর ভর করেই কিন্তু ফ্যাসিবাদ মহীরুহু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর সেটি ছাত্র নাগরিক কোনো ধরনের তোয়াক্কা করে না। 

অনুষ্ঠানে আরও অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ, নুসরাত তাবাসসুম, তরিকুল ইসলাম, সিনথিয়া জাহিন আয়েশা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা আহ্বায়ক মুহাম্মদ সাকিব হোসাইন।

আরবিএস
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে সংবাদপত্রের স্বাধীনতা ছিল না, কিন্তু বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে কাজ করছে।
ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারতে আটক ৩৩ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত দেওয়া হয়েছে।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর