শেরপুরে ১০ টাকায় মিলছে শীতের কম্বল!

আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৮:২৭ পিএম

‘সব দায়িত্ব রাষ্ট্রের নয়, কিছু দায়িত্ব আমার, কিছু আপনার’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে ১০টাকায় শীতের কম্বল বিক্রি শুরু হয়েছে। ‘আজকের তারুণ্য’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই ‘কম্বলের বাজার’ এর আয়োজন করে।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে শেরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে নামমাত্র ১০টাকার বিনিময়ে সদরের ১৪টি ইউনিয়নের প্রায় পাঁচশতাধিক প্রতিবন্ধী, ভিক্ষুক ও অসহায় নারী-পুরুষ কিনেছেন শীতের এই কম্বল।

আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠনের সহ- সভাপতি জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ্ কামাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি রুবেল, উত্তরা হাসপাতালের পরিচালক মন্জুরুল হক, মার্কেটিং অফিসার আল আমিন, সময় টিভির জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম হিরা, চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী, একাত্তর টিভির জেলা প্রতিনিধি শাকিল মুরাদ, নাগরিক টিভির জেলা প্রতিনিধি মো. তরিকুল, বাংলা টিভির জেলা প্রতিনিধি নাঈম হাসানসহ অনেকে। 

আজকের তারুণ্য সংগঠনের প্রতিষ্ঠাতা-সভাপতি মো. রবিউল ইসলাম রতন বলেন, আমরা প্রতি বছর অসহায়, গরীব, প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ করেছি৷ এছাড়াও আমাদের সংগঠন বেওয়ারিশ লাশ দাফন , হারানো ব্যক্তিদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া, রক্তদান, তীব্র গরমে বিনামূল্যে হাতপাখা বিতরণসহ অন্যান্য সামাজিক কাজ করেছি ৷

তিনি আরও বলেন, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র দিয়েছি। এই কার্যক্রম চালাতে শেরপুরের অনেকেই আমাদের আর্থিক সহযোগিতা করেছেন। আমরা তাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতেও শীত বস্ত্র কম্বল বিতরণের এই ধারা অব্যাহত থাকবে। 

আরবিএস
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর