কোস্ট গার্ডের সঙ্গে গোলাগুলিতে এক মাদক কারবারি নিহত, আহত ১৬

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৫, ০৭:১৬ পিএম

কক্সবাজারের টেকনাফে মাদক কারবারিদের সাথে কোস্ট গার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক মাদক কারবারি নিহত হয়েছেন। এসময় তিনটি আগ্নেয়াস্ত্র ও ১০ হাজার পিস ইয়াবাসহ ১৬ জনকে আটক করা হয়েছে।

শনিবার ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের কাছাকাছি নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে।  

নিহত মাদক কারবারি মোসলেহ উদ্দিন (৫০) ভোলা জেলার চরফ্যাশন এলাকার বাসিন্দা। তবে অন্য আটকদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশি নাগরিক ও পাঁচজন রোহিঙ্গা।

কোস্ট গার্ড টেকনাফ ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মো. জালাল উদ্দিন বলেন, শনিবার ভোরে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় মিয়ানমারের দিক থেকে আসা সন্দেহজনক একটি ট্রলার দেখতে পান কোস্ট গার্ড সদস্যরা। এতে ট্রলারটিতে থাকা লোকজনকে থামার জন্য নির্দেশ দিলে কোস্ট গার্ড সদস্যদের লক্ষ্য করে তারা অতর্কিত গুলি ছুড়তে থাকে। এসময় কোস্ট গার্ড সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ ঘটনায় এক মাদক কারবারি নিহত হয়েছেন। পরে ধাওয়া দিয়ে ট্রলারটি জব্দ করা সম্ভব হয়। 

নিহতের লাশ টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, এসময় ট্রলারে থাকা ১৬ জনকে আটক করা হয়। পরে ট্রলারে তল্লাশি চালিয়ে তিনটি বন্দুক, তিন রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, টেকনাফ হাসপাতাল থেকে এক মাদক কারবারির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর এক চিকিৎসক বলেন, ভোর চারটার দিকে কোস্ট গার্ডের এক কর্মকর্তা অনুমানিক ৩৫ বছর বয়সের এক ব্যক্তির মরদেহ হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা যান। পরে সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। 

আরবিএস
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
কক্সবাজারের উখিয়ার ইনানী সৈকত সংলগ্ন পাটোয়ারটেক এলাকায় মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠের তৈরি একটি রিসোর্ট ও রেস্তোরাঁয় এক ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ছয়জন...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর